somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনার হরিণ

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বড় ভাইর সাথে দেখা সেদিন কাঁটাবন কনকর্ড এম্পরিয়াম মার্কেটে। জানতে চাইলাম ভাই কোথায় আছেন?

বললেন, "কোথাও নেই। তবে বেঁচে আছি।"

২০১৪ সালের জুন মাসের এক সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেইট এলাকা থেকে মাহবুব শাহীনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত্যুর আধ ঘণ্টা আগে নিজের ফেইসবুক পাতায় দেয়া শেষ স্ট্যাটাসে রেললাইনের ওপর শুয়ে থাকার কথা লিখেছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক এই ছাত্র।

তিনি লিখেছিলেন, “বন্ধুরা, আমি এমন একটি অপরাধ করতে যাচ্ছি যা আমার পরিবার, আইন ও ধর্মের বিরুদ্ধে। আমি রেল লাইনের ওপর শুয়ে আছি, ট্রেন আসছে… … বিদায়, বিদায় চিরতরে। মহান আল্লাহ তোমাদের সবার মঙ্গল করুন।”

এর আগে তিনি লিখেছিলেন, “এই হতচ্ছাড়া নিজেকে দূরে সরিয়ে দিতে যাচ্ছে, যে অপদার্থ কি-না শুধু খেতেই জানে। আমি একটা কমেন্ট লিখেছিলাম, আমার যেতে হবে। তারপর তোমাদের কেউ একজন জানতে চেয়েছ, কোথায় থেকে কোথায় যাচ্ছ? আমি জানি না আমি কোথায় যাচ্ছি। কিন্তু আমি যাচ্ছি। এই অকর্মা নিজেকে ছেড়ে যাচ্ছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটির পরপর দুই বার সহসভাপতির দায়িত্বে ছিলেন মাহবুব।

মৃত্যুর পর তার পকেটে চারটি চিঠি ও ২ হাজার টাকা পেয়েছে পুলিশ।

চিঠিগুলোর মধ্যে একটিতে লেখা ছিল, ওই টাকা যেন আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে তার লাশ দাফনের কাজে ব্যয় করা হয়।

আরেকটি চিঠিতে মাহবুব তার বন্ধু ‘ডাক্তার রোমানের’ নাম উল্লেখ করে বলেছেন, ওই বন্ধুর কাছে তার ৪০ হাজার টাকা দেনা রয়েছে।

.....পড়াশোনা শেষ করে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি না পেয়ে কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন তারেক আজিজ। একসময় বেছে নেন আত্মহত্যার পথ। বিষপান করে রাষ্ট্রের বুকে কষে একটা লাথিমেরে নিজের জীবনের ইতি টানেন। মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তারেকের রুমমেট জুবায়ের আহমেদ পত্রিকাঅলাদের বলেন, ‘তারেক ভাই খুবই মেধাবী ছিলেন। মানুষ হিসেবেও ছিলেন খুব নম্রভদ্র। বর্তমান সমাজ ও সামাজিক অসংগতির নানা বিষয় নিয়ে আলাপ-আলোচনা করতেন তিনি।"

আজ যে বড় ভাইর সাথে গল্প করছিলাম। তিনি আমারও আগে পাশ করে বেরিয়েছেন। চাকরির বয়স শেষ। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, "তারেকের মতো চলে যেতে পারলে বেঁচে যেতাম রে ভাই।"

আমি দীর্ঘ নি:শ্বাস ছাড়লাম। আমার তপ্ত নি:শ্বাস বাতাসে মিলিয়ে গেল...

ক'দিন আগে ইডেন থেকে পাশ করা এক দরিদ্র বাবার কণ্যার চাকরির সুপারিশের জন্য আমাকে ধরা হলো। তৃতীয় শ্রেণীর চাকরি। কোন রকম ঘুষ ছাড়া পরীক্ষায় সে শেষ ৩২ জনের ভেতর এসেছে। ভাইভার সময় আমাকে ধরা হলো। আমি সেই অফিসে কর্মরত আমার বিসিএস ক্যাডার বন্ধুর সাথে যোগাযোগ করলাম। সে খোঁজ-খবর নিয়ে জানালো মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গা মিলিয়ে সাড়ে চার লাখ টাকা দিলেই হবে।

দরিদ্র বাবা কীভাবে কীভাবে যেন কিছু টাকার ব্যবস্থা করলেন। আমি একলাখ টাকা ধার দিলাম। বন্ধুর হাতে দিয়ে বললাম, "চেষ্টা করিস দোস্ত, যেন মিস না হয়।"

ভাইবার রেজাল্ট হবার পর বন্ধু লজ্জিত ভঙ্গিতে আমাকে বলল, "তোর টাকাটা নিয়ে যাইস। ওর চাকরিটা হয় নি। প্রায় ডাবল টাকা দিয়ে অন্যজন নিয়ে নিয়েছে।"

আমি "ঠিক আছে" বলে বন্ধুর অফিস থেকে বের হয়ে এলাম। বের হয়ে খোলা আকাশের দিকে তাকালাম। টপটপ করে আমার দুচোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো।

মেয়েটির বাবা বললেন, "দেখতে তো তেমন একটা সুবিধার নয়, চাকরিটা হলে ওর ভালো একটা বিয়ে দিতে পারতাম।"

আমি মাথানিচু করে তার সামনে থেকে চলে এলাম।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×