somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়াসমিন থেকে সোহাগী

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৫ সালের ২৩ আগস্ট। আমার বয়স তখন প্রায় চোদ্দ বছর। আমার বয়সীই এক কিশোরী সেদিন ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। ঢাকা থেকে সরাসরি দিনাজপুরের বাসের টিকিট না পেয়ে ঠাকুরগাঁওগামী একটি নৈশকোচে যাত্রা শুরু করে। পরদিন ভোরে ওই বাসের সুপারভাইজার তাকে দিনাজপুরের দশমাইল মোড়ে নামিয়ে দেন। দশমাইলে যখন নামে তখন ঘড়িতে রাত সাড়ে ৩টা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। যাত্রাপথের সংযোগস্থল বলে সেখানকার কিছু দোকান সারারাত খোলা থাকে। গাড়ির সুপারভাইজার একজন চা দোকানদারকে অনুরোধ করেন তাকে দিনাজপুরের কোন বাসে তুলে দেয়ার জন্য।

কিছুক্ষণ পর সেখানে কোতোয়ালি থানা পুলিশের একটি টহল দল আসে। তারা কিশোরীকে দিনাজপুর শহরের রামনগরে তার মায়ের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের পিকআপে তুলে নেয়। পথিমধ্যে এই ভালো মানুষী চেহারার পশুগুলোর আসলরূপ উন্মোচিত হয়। তারা দশমাইলের আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে তাকে নিয়ে যায়। সেখানে উপর্যুপরি ধর্ষণ শেষে হত্যা করে কিশোরীটিকে।

তারপর দিনাজপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ব্র্যাক অফিসের পাশের রাস্তায় তার মরদেহ ফেলে রেখে যায়।

সেই কিশোরীর নাম ইয়াসমিন। এখনকার অনেকেই হয়তো তার নাম শুনে নি।

ভোরে ইয়াসমিনকে মৃত অবস্থায় উদ্ধার করে জনগণ। কিশোরী ইয়াসমিনের কথা জানাজানি হলে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা শহরে প্রতিবাদ মিছিল করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কিন্তু তৎকালীন পুলিশ প্রশাসন ঘটনাটি সম্পূর্ণরূপে ধামাচাপা দিতে যেয়ে উল্টো কিশোরী ইয়াসমিনকে 'পতিতা' হিসেবে প্রচারণা চালায়।

এ কথায় বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরসহ সর্বস্তরের মানুষ। হাজার হাজার বিক্ষুব্ধ জনতা কোতোয়ালি থানার প্রাচীর ভেঙ্গে ফেলে। ২৭ আগস্ট বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসে সব প্রশাসনিক কর্মকর্তার বদলি এবং দোষী পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে জনতার বিশাল মিছিল বের করে। এই বিশাল মিছিল দেখে পুলিশ মারমুখী হয়ে শহরের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালায়।

১৯৯৭ সালের ৩১ আগস্ট রংপুর বিশেষ আদালতে ইয়াসমিন হত্যা মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে দোষী প্রমাণিত ৩ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২০০৪ সালের সেপ্টেম্বরে রংপুর জেলা কারাগারের অভ্যন্তরে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নরপশুদের।

সেই সময় ফেসবুক ছিল না। ব্লগ ছিল না। প্রতি সেকেন্ড এ সংবাদ ছড়িয়ে পড়তো না। তবুও পেরেছিল দিনাজপুরের মানুষ। ইয়াসমিনের জন্য জীবন দিয়েছিল তারা। এক হতদরিদ্র গৃহকর্মী কিশোরী ইয়াসমিনের জন্য নিহতের খাতায় নাম ওঠে সামু, কাদের ও সিরাজসহ নাম না জানা ৭ জনের এবং আহত হয় প্রায় তিন শতাধিক মানুষ।

জানিনা, আমাদের বোন সোহাগীর জন্য আমরা কী করতে পারবো! রাষ্ট্রই বা এ হত্যাকাণ্ডের বিচার পেতে কতটুকু সহযোগিতা করবে আমাদের। কিংবা আদৌ করবে কি-না। আমরা কিছুই জানি না।



সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×