somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি বড় হয়ে ভালো মানুষ হবে। দেশ ও মানুষের জন্য কাজ করবে

১১ ই জুন, ২০১৭ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাইনি ডাক্তার তিনদিন আগে ডেট দিয়ে ছিলেন। আমরা গেলাম তিন দিন পর।

ভাবলাম, নয় মাস গেল গা তিন দিনে এমন আর কি হবে!

ডাক্তার আমার মুখের দিকে তাকিয়ে বললেন, "তোমাদের তো তিন দিন আগে আসতে বলেছিলাম। এত লেট করলে কেন?"

কাচুমাচু করে বললাম, "ম্যাডাম এটাই আমার প্রথম বিবাহ আর প্রথম সন্তানও বটে। বাচ্চ-কাচ্চা হওনের কোন পূর্ব অভিজ্ঞতা নেই তো তাই তেমন গুরুত্ব দেই নি। ভাবলম, তিন দিন কী এমন লেট!"

ম্যাডাম ক্ষিপ্ত হয়ে বললেন, " কথা বার্তায় তো মনে হচ্ছে বড় ত্যাদড় তুমি। সব বিষয়ে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। এটা কোন কোম্পানির চাকরি না যে পূর্ব অভিজ্ঞতা লাগবে।"

মুখের ভাব যথা সম্ভব শুকনো করে বললাম, "জি ম্যাডাম। নেক্সট টাইম আর হবে না।"

"শোন, লেট করে বিষয়টিকে বড় জটিল করে ফেলছ তোমরা। বাচ্চা এতদিনে পেটের ভেতর পায়খান-টায়খান করে অবস্থা খারাপ করে ফেলছে। পায়খানা করে সেই পায়খানা সে আজ ক'দিন ধরে খাচ্ছে।"

মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বাহিরে কতো ভালো-মন্দ খাচ্ছি আমরা। আর আমাদের বাচ্চা পেটের ভেতর কি-না পায়খানা খাচ্ছে!

বললাম ম্যাডাম এখন উপায়?

"চিন্তা কইরো না আধ-ঘণ্টার ভেতর সব ব্যবস্থা করতেছি।"

প্রায় পয়ত্রিশ মিনিট পর একটি টাওয়াল প্যাছিয়ে ছেলেকে আমার কোলে তুলে দিলেন একজন নার্স। কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেলাম।

মনে হলো যেন একখণ্ড চাঁদের টুকরো হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমার ঠোঁট কাঁপতে লাগলো। চোখ দুটো টলমল করে উঠলো।

সে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

দেখতে দেখতে সেই চাঁদের টুকরোটার বয়স পাঁচ হয়ে গেল আজ।

সেদিন সে জিজ্ঞেস করলো, "আব্বু আমি কবে বড় হবো?"

"আর বেশি দিন বাকি নেই আব্বু। জানালার শিক ধরে ঝুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবা।"

"বড় হয়ে আমি কী হবো আব্বু?"

কপালে চুমু খেয়ে বললাম, "তুমি বড় হয়ে ভালো মানুষ হবে। দেশ ও মানুষের জন্য কাজ করবে।"

এরপর থেকে 'বড় হয়ে কী হবে' এ কথা কেউ তাকে জিজ্ঞেস করলেই বলে. "ভালো মানুষ হবো। দেশ ও মানুষের জন্য কাজ করবো।"

সবাই দোয়া করবেন বড় হয়ে ছেলে যেন আমার ভালো মানুষ হতে পারে। দেশ ও জনগনের জন্য কাজ করে যেতে পারে...।

কারো কারো না দোয়া অবশ্যই কবুল করবেন মহান আল্লাহ পাক।


সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ রাত ১২:৫২
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×