আবার আসিব ফিরে, বন্ধু হে !
কোকিল ডাকা নব প্রত্যুষের লগ্নে
বকুল তলায় ফুল তুলিতে
আসিব হে !
গাঙ্গ চিলের খেলায়
রঙ্গ তরঙ্গের মেলায়,
প্রভাত বেলায় দেখিব সুখ
জুড়াবে নয়ন, প্রজাপতির পাখনায়।
রজনী তিমিরে বৃষ্টি জড়িয়ে
একফালি চাঁদের আভায়,
পুলকিত হৃদয়ের উষ্ণ ছন্দে
জড়াবো আবার সেই ঘনবরষায়।
কদমগুচ্ছ হাতে অতীতের তিথিডোরে
ডাকব আবার চক্ষু ইশারায়,
শ্রাবণ সন্ধা সিক্ত রবে তব প্রনয় সুধায়
রবেনা একেলা তুমি চাঁদের সভায়।
হয়ত চক্ষু কিনারা নিরংশু হবে
হয়ত নোনা জলের সাগর বয়ে যাবে,
তবে মনে রেখ বন্ধু হে
পঞ্চদশ পর আবার চন্দ্র উদয়ন হবে।
বসন্তের নিমন্ত্রণে আসিব সেইক্ষনে
মুছিব আঁখিজল মৌনতার ছলে,
কেঁদোনা বন্ধু হে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

