নেই কোন অভিযোগ
সষ্ট্রা কিংবা সৃষ্টির তরে,
নেই হারানোর বেদনা,
যা পাইনি তা কখনো আমার ছিল না।
তাই পাইনি পাইনি বলে
যা আছে তা হারাতে চাই না।
যারা পেয়েছে অনেক
তাদেরও পাওয়ার শেষ দেখিনা,
আমি যা পেয়েছি এ জীবনে
তাও অনেকের হয়নি পাওয়া।
কত হলে থামবে চাওয়া
মানব জানে না,
তাই পাইনি পাইনি বলে
যা আছে তা হারাতে চাই না।
যা পাইনি
তা পাওয়ার কথা ছিল না,
আমার যা ছিল পাওয়ার
পেয়েছি তা কানায়, কানায়, ষোল আনা।
কপালের লিখন
সাগরের বাধ মানেনা,
তাই হারানোর বেদনায়
কাতরানোর নেই ভাবনা।
অনুভবে সুখ পুষি,
জীবনকে ভালোবাসি,
দিবানিশি আমি তাই
মহাসুখে হাসি।
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




