অদৃশ্য ছাই
হাফেজ আহমেদ
সেদিন চাইনি বলেই আমি তাকে পাইনি
তবুও আজ বহুদিন পর এখনো হৃদয় জ্বলে
কেনো জানি খুনসুটির উত্তাপ এখনো অনুভব করি
অগ্নিস্ফুলিঙ্গের মত বাতাসে উড়ছে সব হলুদ দৃশ্যপট
জমিন স্পর্শের পূর্বেই অদৃশ্য হয়ে যায় স্ফুলিঙ্গের ছাই
কোথাও থাকেনা তার কোনো চিহ্ন
অথচ মাটির বুকে তখনো ভার ভার অনুভূতি!
হৃদয়ের জমিনে ছাইয়ের ওজন এখনো বেশ টের পাই
পেছনের দরজা দিয়ে চলে গেছে যে পথ
জানি চশমার দখলে সে পথ আসবে না আর কোনোদিন
শুধু শুধু ভারী বোঝা বয়ে চলা
আর বারবার বাজেয়াপ্তের পথে হৃৎস্পন্দন।
২৯-০৮-২০২০
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



