somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগল

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- এই, কোথায় তুমি?
- এইতো, রান্না ঘরে।
- কী করছ?
- কী আবার করবো, রান্না ঘরে কী কেউ ঘুমায়? রান্না করছি।
- কী রান্না করছ?
- কাঁচা কলা আর মিষ্টি কুমড়া।
- কী! আজকে না আমাদের বিয়ে বার্ষিকী? এই দিনে তুমি আমাকে এমন অখাদ্য খাওয়াবে?
- বেশি কথা না বলে এখন ওঠো! আর কাঁচা কলা রান্না করছি সত্য, তবে আরও একটা জিনিস ও আছে। যদি খেতে চাও, তাহলে একটুস খানি দেয়া যাবে!
- কী?
- গরুর মাংস!
- কী! গরুর মাংস রান্না করছ আর বলছ একটুস খানি দেয়া যাবে?
- হুম!
- এত্ত লক্ষ্মী কেন তুমি?
- হইছে, এখন ভাগো, আগে রান্না শেষ করি।
- হুম, ভাগছি! শোনো, আমি একটু বাহিরে যাবো, তোমার রান্না শেষ হওয়ার আগেই চলে আসবো। যাই?
- হুম, যাও! আর শোনো, আশার সময় একটু পান নিয়ে আসবা, প্লিজ! শুধু আজকের জন্য।
একটু ভাব নিয়ে বললাম-
- দেখি, পারলে আনবো।
- প্লিজ!
- আচ্ছা, দেখি।
- না আনলে তোমার খবর আছে। গরুর মাংসের বদলে কাঁচা কলা খাওয়াবো।
- আচ্ছা... দেখা যাবে।

নিজের সাথে নিজে কথাগুলো বলা শেষ করে বাসা থেকে বেড়িয়ে পড়লাম।
রোদটা আজকে একটু বেশি চড়া মনে হচ্ছে। গায়ে না মেখে আপন মনে হাটা শুরু করলাম। বাসার কাছেই সকাল-বিকাল হাটার একটা জায়গা আছে। এখন সেখানে যাবো। দুটো পাগল থাকে সেখানে। শহরের কোথাও ঠাই না পেয়ে হাটার জায়গায় আস্তানা গেড়েছে। আমি সেখানে প্রায়-ই যাই। ওদের কাণ্ড দেখি। আকৃতিতে মানুষ কিন্তু এদের কাজ গুলো কেমন অগোছালো, হিসেব ছাড়া। কোন চিন্তা নেই, কোন নিয়ম নেই- কখনো একা একা কথা বলছে, আবার কখনো মাটিতে আঁকিবুঁকি করছে। কোনো বাঁধা-ধরা জীবনের দায় নেই। আচ্ছা, মানুষ পাগল হলে কি নিজে বুঝতে পারে?
বসে বসে ওদের কাণ্ড দেখছি আর অতীতের কথা মনে করার চেষ্টা করছি, ইদানীং কেন যেন চট করে সব মনে পড়ে না। আজ আবার প্রথম থেকে মনে করার চেষ্টা করে দেখি সফল হই কি না!

আমি হাফিজ, বাবা মায়ের কথা কিছু মনে পড়ছে না। দুটো ভাগ্নে ছিলো, অনেক বেশি ভালবাসতাম আর ওরাও আমাকে দেখলেই খুশিতে আটখানা হয়ে যেতো। আমার কয়টা যেন বোন ছিলো! সেজো আপু আর বড় আপু। মেজো আপু নামেও একজন মনে হয় ছিলো। কী সুন্দর নাম! সেজো আপু, মেজো আপু, বড় আপু! মুক্তা নামেও একজন কেউ ছিলো। শুধু নামটাই মনে আছে। আর একটা মানুষ ছিলো- আমার বউ!
বউটা ছিলো অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর! অনেক লক্ষ্মী। আমাকে খুব খুব আদর করত, আমিও করতাম। মনে আছে, আমাদের প্রথম বিয়ে বার্ষিকীতে ও আমার জন্য গরুর মাংস রান্না করছিলো আর আমি গিয়েছিলাম বাজার থেকে ওর জন্য উপহার কিনতে। পান আনতে বলেছিলো আমাকে! পান!!
সেই যে বের হয়েছিলাম, আর কোনোদিন ওর সাথে দেখা হয়নি। ওর চেহারা ভুলে গেছি। নামটা বোধহয় বউ-ই ছিলো। কিন্তু মনে আছে, ওর থেকে সুন্দরী, ওর থেকে মিষ্টি বা ভালো পৃথিবীতে কেউ ছিলো না।
ও হ্যাঁ, মনে পড়েছে- আমি সেদিন বাজার থেকে ফেরার পথে কেউ একজন আমাকে বলেছিলো আমার বাসায় নাকি দুর্ঘটনা ঘটেছে! এক্ষুনি আমার সেখানে যাওয়া দরকার!
আমি দৌড়ে বাসার কাছে গিয়ে দেখলাম শুধু আগুন আর আগুন! পাগলের মত গিয়ে আগুনে ঢাকা বাসায় ঢুকে গিয়েছিলাম। চারিদিকে আগুন আর আগুন!
মনে আছে, কিছুই দেখতে পাইনি কিন্তু তার মাঝেও মাংসের ঘ্রাণ পাচ্ছিলাম! তবে ভুনা মাংসের নয়, কাবাবের!
আচ্ছা, বউ কি সেদিন আমার জন্য কাবাব বানাচ্ছিলো? কিন্তু আমিতো ভুনা মাংস বেশি পছন্দ করতাম!!
এরপর আর কিছুই আমি জানি না। চোখে কিছুই দেখতাম না আগে, এখন কিছুটা দেখি। তবে অন্ধকার অন্ধকার লাগে সব। একটু হাতড়ে হাতড়ে চলতে হয়।
স্বপ্ন গুলো খুব সুন্দর হয় এখন। ঝকঝকে পরিষ্কার! তবে প্রতিদিন এক-ই স্বপ্ন দেখি... আমার বউ আমার জন্য গরুর মাংস রান্না করছে, আমাকে বাজারে যেতে বলেছে পান নিয়ে আসার জন্য। কথাগুলো খুব স্পষ্ট! তবে চেহারা দেখি না। অনেক আবদার আর আহ্লাদ মেশানো কণ্ঠ! কিন্তু আমি বাজারে রওয়ানা দিলেই ভয়াবহ কাবাবের গন্ধে ঘুম ভেঙ্গে যায়। আর ঘুমাতে পারি না।
প্রতিদিন আমি স্বপ্নে শোনা কথা গুলো একা একা বলি, কেমন যেন লাগে। ভালো না খারাপ বুঝতে পারি না। তবে কেন যেন চোখ জ্বালা-পোড়া করে আর শুধু পানি ঝরে!

পাগল দুটো এখন হাসছে! আমিও হাসছি ওদের হাসি দেখে। কি নির্মল দুঃখহীন হাসি! আমি হাসছি তো হাসছি। থামতে পারছি না! দমকে দমকে হাসছি। চিৎকার করে হাসছি। এদিকে চোখ থেকে আবার পানি ঝরা শুরু হয়েছে। হাসি যত বাড়ছে, চোখের পানির বেগ ততই বাড়ছে। চোখের জ্বালার জন্যই বোধহয় আমার হাসির শব্দ আর কানে আসছে না, তবে আমার দুই কানের কাছে আমারই কণ্ঠে কারা যেন গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদছে! শব্দ পাচ্ছি কিন্তু কাউকে দেখছি না। এতকিছুর মাঝেও ঝাপসা চোখে দেখলাম কে যেন একটা লাঠি নিয়ে পাগল দুটিকে তাড়াতে গিয়ে ভুলে আমাকেই বলছে-
- এই পাগল ভাগ! যা, যাহ্‌...
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×