কে আমি
২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপলক চোখে আজও জাগ্রত
মৃত্যু মুহূর্ত এখনও সাড়া দেয়
সময় যা কেবলি কেটে গেল
দ্বারপ্রান্তে আজও অপেক্ষার পালা
পথিক বেশে অজানা কে খুঁজা
সব জেনো এখনও আগের মত
মাঝে মাঝে অচেনা লাগে নিজেকে
ভুল ভাবে তাড়া করে ভাবনা গুলো
সময় এর চাকায় ঘুরে ঘুরে
অগ্নি দগ্ধে পুড়ে ছাই হল
নিজের অস্তিত্ব
প্রহরের শেষ বেলা এসে
ভাবি কে আমি ?
আলো নাকি অন্ধত্ব
অচেতন দিবানিশি
সুখ নাকি দুঃখ
মিথ্যে নাকি সত্যি
লড়াই নাকি শান্তি
আচার নাকি ভ্রান্তি
প্রশ্নের সহস্র ভীড়
তাড়া করে সময় ক্ষনে
মায়াময় আচ্ছন্নে
প্রশ্ন কেবলি জাগে
ফিরছি কোন পথে
চড়ে যাবো নাকি রথে
খুঁজছি কিসের নীড়,
ধুর, অযথা কি ভাবনা
যেমন আছি থাকনা
রাত্রি হলে হারাই বনে
ঘুনে ধরা শূন্য কোনে ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুনসাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন