somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হোস্টেল ভ্রমন

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.
আমি যখন কলেজ এর প্রথম বর্ষে পা রাখি ,এক রাশ ভালো লাগা মলিন হয়ে যায়, যখন জানতে পারি বাসার বাহিরে হোস্টেলে থাকতে হবে ।
অবশেষে আব্বুর মলিন মুখ আর আপুর অশ্রুজল পিছনে ফেলে রেখে অজানা পথে পাড়ি জমালাম ।জীবনে প্রথম বার বাসার বাহিরে থাকা ,প্রথম বার স্বাধীনতা নিজের মতো চলার , সব মিলেমিশে একাকার ।হোস্টেলে পা রেখে রীতিমতো অবাক হলাম , এতো বড় ছিল যে আমার রুম ঠিকমতো খুঁজে পেতে কয়েকদিন লেগে গেল ।বিশাল বড় রুম ২৬ টা বেড ছিল , ২৬জন আমরা ,২৬ ধরনের মানুষ আমরা । কিছু দিনের মধ্যেই শান্তশিষ্ট অমিশুক আমি সবার আপন হয়ে গেলাম । একসাথে সব কাজ করা , বিকাল হলে ঘুরতে যাওয়া , সন্ধাতে একসাথে চা খাওয়া ,সব যেন কল্পনার মতো ছিল ।রক্ষনশীল পরিবারে বেড়ে ওঠায় কখনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়া হয়নি । সেই আমি তো মহা খুশি ।২ দিন পর পর অনুষ্ঠান লেগেই ছিল ।
তারপর হোস্টেলের প্রথম জন্মদিন টা আমার আসে ।সবাই মিলে সেই কি আয়োজন । সবার ভালোবাসায় আমি যেন স্বপ্নে ভাসছি । প্রথম বার সব কিছু হয়তো একটু বেশিই ভালো লাগে ।জন্মদিনের রাতে এলো আমাকে সাজানোর পালা ।একজন এলো সাজিয়ে দিল , আরেকজন ভুল পেয়ে আবার সাজিয়ে দিল , রীতিমতো আমাকে তখোন ভূতনি বানিয়ে ছাড়লো । অবশেষে মজাই কাটলো জন্মদিনটা ।

রাত জেগে আমরা গল্প করতাম । একবার একজনের ভুলে, আমরা সবাই সেদিন শীতের রাত আপুদের ধমক খেয়ে পাড় করেছি । প্রথম বেশ কিছু দিন আপুরা এতটাই আদব কায়দা শিখিয়েছিল যে ,টয়লেটে দেখা হলেও আপুদের সালাম দিতে আমরা ভুল করতাম  না।
   রাত জাগার কারনে সকাল সাড়ে সাতটার ক্লাসে ঘুমে চোখ ধরে রাখতে পারতাম না ।এক স‍্যার ছিলেন ঘুম কাটানোর জন্য গল্প শুনাতেন । ওনার গল্প আমার আরো ঘুম পাইয়ে দিত ।:D
      প্রতি বৃহস্পতিবার একা একা ঢাকায় চলে আসতাম । আব্বু আমাকে ফোন দিয়ে সুন্দর করে বলতো, মা তুমি থাকো আমি এসে নিয়ে যাবো ।কে শুনে কার কথা ,সেই দিনে আমি বাসায় এসে হাজির ।আব্বু ভয় আর মায়া মাখা একটা হাসি দিত । আর আপু শত আইটেম এর খাবার টেবিলে সাজিয়ে রেডি ।
 
আবার হোস্টেলে যাই । ক্লাস, গল্প, ঘুরাফেরা ,মজা করতে করতে এক মাস কেটে গেল ।তারপর আমার মাইগ্রেশন হয়ে গেল । ঢাকায় চলে আসি ।
চলে আসার দিন সবার সেই কি করুন মুখ ,এতো ফ্রেন্ডের ভালোবাসা আগে তো কখনও পাইনি । আমার এক ফ্রেন্ডের সে কি কান্না , ওর কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না । সবাই কে বিদায় দিয়ে আব্বুর সাথে চলে আসি ।সেদিন ট্রেনে সারাটা রাত যতোক্ষন ছিলাম আমার চোখের জল আটকে রাখতে পারিনি ।ভাগ‍্যিস লাইট অফ করা ছিল ।আব্বু দেখেনি ।
 

সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

×