
জগতে কে আছে বলো
কে তোমায় করবে ধন্য?
রোজকার বেচাকেনার হাটে
না ভেবে পন্য ।
যদি কেউ থাকে
তবে দাড়াক না বুক ঠুসে
ভেবে নিক, কার খুশি কিসে?
শতছিন্ন কুড়েঘরে জন্মেছো তুমি বলে
মূল্য কি ডুবে গেল মলিনতার ছলে
কোন ছায়া কোন পরশের তরে
হীন হবে তুমি সমাজের দ্বারে ।
ধর্মের বিধানে সকলেই যদি ভাই
তবে কিসের এত অহমিকা লোকেদের মাঝে?
কিসের এত কার্পন্যতা উদারতার কাছে?
অর্থই কি সবকিছুর মাপকাঠি
নাকি সে বুঝে কোনটা নকল আর কোনটা খাঁটি।
লোকে তোমার পরিচয় দিতে না হয় করছেই দ্বিধা
সবার উর্ধ্বে তুমি মানুষ বলিতে যে নেই বাধা ।
মানুষ সৃষ্টি করেছেন যিনি
তিনিই করেছেন অর্থের সৃষ্টি
ব্যবধানের চূড়ায় যে রীতিনীতি
সে কেবল মানুষেরি সৃষ্টি ।
কুড়েঘর হোকনা ধূসর
সে তো তোমারি আবাস
জন্মিবার কালে কারি ছিল হাত
প্রাসাদে তোমায় দেখাবে প্রভাত ।
আজ কেন তবে, মিছেমিছি বদ্ধ শিকল
তুচ্ছ বলে ভেঙ্গে দেও সব ঘেরাকল ।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


