আমার খোলা চিঠি
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খোলা চিঠি আজ লিখতে বসেছি
লেখা হলে উড়িয়ে দিব ঐ আকাশে
নীলিমার মাঝে ভেসে ভেসে
ঠিক পৌছে যাবে
তোমার কাছে ।
সময় মত পড়ে নিও
কাজের ছুতোয় রেখো না ফেলে
ছাড়পোকারে খেয়ে যাবে
চুপিচুপি তোমার আড়ালে ।
চিঠির শুরু মনগড়া নয়
মাঝের লেখা পড়ে তুমি,
হতেও পারও একটু উদাস ।
শেষের লেখা পড়ে দেখ
সময় হলে চলে এসো ।
মিষ্টি গন্ধ পেতেও পার
প্রিয় পারফিউম মেখে দিয়েছি,
ছুয়ে দিলেও দিতে পার;
লাল গোলাপের পাপড়ি ছিড়ে
পিন লাগিয়ে দিয়েছি তাতে
ইচ্ছা হলে রেখে দিও ।
নীল টিপটি তোমার প্রিয়
লাগিয়ে দিলাম আঠা দিয়ে ।
কাল নীলিমায় শুভ্র কাজল
একে দিলাম আলতো করে
হাত বুলিয়ে দেখে নিও ।
শিশির ভেজা কাশফুল
হলুদ মাখা বুনোফুল
মেখে দিলাম প্রতিটি পাতায়
নাক বুলিয়ে শুকে নিও ।
বলার আমার অনেক আছে
চাইনা কিছু বলতে আজ ,
পড়বে কিনা এই চিঠিটি
তাই ভেবে পাই না কূল,
সময় পেলে পড়ে নিও
ইতি তোমার খোলা আকাশ ।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৬

“
Phoenixes never retire, John Kabir!”কথাটা আমি লিখেছিলাম হঠাৎ। কিন্তু লেখার পর বুঝলাম, কথাটা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে লেখা নয়। কথাটা একজন মানুষকে মনে করে...
...বাকিটুকু পড়ুন
# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে
ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন
বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে...
...বাকিটুকু পড়ুন