
রাত গভীর হয় ,
ভাবনা গুলো কেবলি জাগিয়ে রাখে
বাহিরে বৃষ্টির অপরূপ শব্দ
হাতে ধরে রাখা চায়ের কাপ ।
সময় বদল হয় ,
পুরাতন স্মৃতি কেবলি পরে থাকে
ঘুনে ধরা অতীত হঠাৎ স্তব্ধ ,
বৃষ্টি পরে চলেছে ঝুপ ঝাপ
ট্রেনে বসে আছি একেলা
সময় ক্ষনে তীব্র সাড়া
বয়ে চলেছে বৃষ্টির ধারা
মাঝে ঝাকুনিতে তন্দ্রা কাটে
নির্ঘুম চোখে অবকাশ বটে ।
সাড়া পড়েছে হঠাৎ কার
কার হারালো অকুল ধার ,
এই লেগেছে ঝগড়া
পাড়ি জমানো আখড়া
স্টেশনে হরেক মানুষ
ভালো আছি এই তো বেশ ,
অতীত ভাবার সময় কই
ব্যাস্ত সময় ক্লান্ত বিকাল
আধ খাওয়া চায়ের রেশ
এই বুঝি হলো শেষ
ভালো আছি এই তো বেশ
বলছি শুনো বীরের বেশে
পিছু হাঁটার সময় তো শেষ ।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




