somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন এলে বড্ড অবেলায়

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বসন্তের শেষ বিকালের মৃদু হাওয়ায় অনেক কষ্টে পুরাতন ডায়েরি টা খুঁজে পেলাম । ধুলোবালি জমে একাকার হয়ে আছে । শেষ কবে স্মৃতি কথা লিখে রেখেছি মনে করতে পারছি না । কাপা কাপা হাতে আজ আবার লিখতে শুরু করলাম,

আমি অদিতি সেন । দুরন্ত কৈশোর পাড়ি দিয়ে কখোন যে এতোটা বছর পাড়ি দিলাম ,ভাবতেই পারছি না, চোখের সামনে শৈশব স্মৃতি আজও দৃশ্যমান । বাবার সরকারি চাকরির দরুন আজ এখানে তো কাল ঐখানে ,এমন ভাবে আমি বারবার স্কুল পাল্টাচ্ছিলাম ,প্রতিবার কাঁদতে কাঁদতে নতুন শহরে পাড়ি জমাতাম ।

একদিন পা রাখলাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে । এখন আর শহর ছাড়ার ভয় নেই । হোস্টেলে থাকা শুরু করলাম ,হাসি আনন্দে কাটছিল বেশ । গল্পের আড্ডায়, গানে গানে আর পড়াশোনায় কেটে যাচ্ছিল ক্লান্ত প্রহর ।
 বর্ষা কাল সবে শুরু হয়েছে, সারাদিন একটানা বৃষ্টি, কাদায় একাকার সব কিছু ।
সেদিন ছিল আষাঢ়ের শুরুর দিক, বাসের জন্য দাঁড়িয়ে আছি , একি তো বৃষ্টি তার উপর বাড়ি যাবার তাড়া ,নীলক্ষেতে গিয়েছিলাম কিছু বই কিনতে ,সাংঘাতিক বিপদে পড়েছি বুঝতে দেরি হলোনা । ভিজে একাকার অবস্থা, জ্বর বাধবে নিশ্চিত । ঠিক সেই সময় হিমেল আসলো , বেচারার অবস্থা আরো করুন , একই বিশ্ববিদ্যালয়ের আমরা, সে শেষ বর্ষে অধ‍্যায়নরত, কোথায় থেকে জানি একটা সি এন জি জোগাড় করলো , তাতেই যাবার জন্য সে ডাকতে এলো । এভাবেই প্রথম পরিচয় টা আমাদের হলো । তারপর তিনটি বসন্ত কেটে গেল । এক কথায় বলতে গেলে আমার দেখা সে অসাধারণ কোন মানব ,যার মুখে হাসি , বিরক্তি যেন তাকে কিছুতেই ছুতো না , আমার প্রতি তার গভীর ভালোবাসা ,তার চোখের তীব্র মায়ায় আমি যেন সুখের সাগরে ভাসছিলাম ।

হঠাৎ বাড়ি থেকে খবর এলো বাবা ভীষন অসুস্থ ,এখুনি বাড়ি যেতে হবে । বাড়ি যেয়ে জানতে পারলাম বাবার ক‍্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজে আছেন ,ঢাকায় আনা হলো ,কেমো চলছিল । বাবা উঠে পড়ে লাগলেন আমার বিবাহের জন্য ,আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না ,ওনারা কোন এক ছেলের ছবি হাতে ধরিয়ে দিলেন , একেই বিয়ে করতে হবে বললেন । আম্মু কে বারান্দায় নিয়ে হিমেল এর কথা বললাম ,আম্মু মানতে নারাজ । হিমেল এ আর কেমন চাকরি করে, যাকে দেখা হয়েছে ,এমন ছেলে পাওয়া নাকি ভাগ্যের ব‍্যাপার ।

হিমেল কে ছাড়া আর কাউকে বিয়ে করবো না পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম । বাবার অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছিল, দেশের বাহিরে নেবার চেষ্টা করেও থেমে যেতে হলো ।এক সন্ধ্যায় আব্বু মাথায় হাত দিয়ে বললেন , অদিতি মা আমার , তোর কাছে এটাই আমার শেষ চাওয়া ,তোকে আমি সুখী দেখতে চাই ।

বাবা মায়ের ইচ্ছেতেই অনেক টা তাড়াহুড়ো করেই বিয়েটা হয়ে গেল । তার দুই দিন পর বাবা মারা গেলেন । সেদিনই আমার বর এর সাথে প্রথম দেখা হলো । বিয়ের দিন একবারও তার দিকে তাকাইনি । সাদামাটা চেহারায় মায়া খুঁজে পেলাম না, রাগি রাগি দৃষ্টি , বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগলো । সে এলো মাথায় হাত বুলিয়ে স্বান্তনা দিতে , হাত না যেন মনে হচ্ছিল কোন এক পাথর আমায় ছুঁয়ে গেল । একে তো বাবা হারানোর কষ্ট তার উপর হিমেল কে হারিয়ে ফেলা । 

মাস তিনেক পর তাদের বাড়িতে আমাকে তুলে দেয়া হলো । সেদিন প্রথম বউ সাজে সজ্জিত হলাম ,সবাই যখোন মুগ্ধ নয়নে আমায় দেখছিল ,আমার বর তখন লোকজনের সাথে গল্পে মশগুল ,আমাকে দেখার সময় কই, বুঝে নিলাম এই লোকের সব কিছুতেই আগ্রহ কম ।
বিয়ের যখন এক বছর হতে চলল , সবাই বলছিল বউকে নিয়ে কোথাও ঘুরে আয় অনেক দিন তো হলো । একদিন ডেকে বলল চলো তোমায় নিয়ে গ্রাম ঘুরে আসি । মনে মনে তাকে হাজার টা গালি দিলাম ।
তার জন্মদিনে সারাদিন খেটে যখোন আয়োজন করলাম ,আমার বর মশাই বাড়ি ফিরে অবাক তো হলেন এ না , উল্টো বিরক্ত হলেন । দায়সারা কেক কেটে ঘুম দিলেন ।
অবশেষে বর আমায় নিয়ে শহরের কাছে কোথাও বের হলেন , রোদে আমার গা ঝলসে যাবার অবস্থা সেদিকে তার দৃষ্টিপাত নেই বরং সে আরোও সরে গিয়ে রৌদ্র কে আহ্বান জানাচ্ছিল ।

শেষবার এপেন্ডিসাইটিস এর ব‍্যাথায় কাতরাচ্ছিলাম ,বর আমার বলল প‍্যারাসিটামল খাও ঠিক হয়ে যাবে , সারা রাত ঘুমাতে পারিনি । সকালে সে অফিস চলে গেল, পাশের ফ্লাটের ভাবীকে ডেকে আনলাম । ওনি হাসপাতালে ভর্তি করলেন । সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম ।

আমার বরের এতো অবহেলা আমার ভালো লাগছিল না , আমার খুব হিমেল কে মনে পড়ে । খুব তাকে দেখতে ইচ্ছে করে , খবর নিয়ে জানতে পারি সে চাকরি ছেড়ে গ্রামে চলে গেছে ।
মাঝে মাঝে ফ্রেন্ডের বাসায় যেতে ইচ্ছে হতো , বরমশাইর তাতে বারন । তার ভালোবাসা পাবার অনেক চেষ্টা করেও কাজ হলো না । ওনি আলাদা মানুষ ধরেই নিলাম ।

বিয়ের আজ ছয় বছর প্রায় । ধীরে ধীরে নিজেকে গুটিয়ে ফেললাম । সাজসজ্জা ছেড়ে দিলাম । লোকজন ভালো লাগে না । একা একা থাকি সারাদিন । রাতের পর রাত জেগে থাকি আমার বর তখোন গভীর ঘুমে থাকে । চোখের নীচে কালির রেখা ফুটে উঠলো । আমার মাথায় সমস্যা আছে ভেবে একদিন ,আমার চার বছরের ছেলেটাকে শাশুড়ি নিয়ে গেলেন । আমি আরও একা হয়ে গেলাম। রোজ জমানো ঔষধের শিশিটার মুখ খোলার দিন আজ । অনেক কষ্টে পঞ্চাশ টা ঘুমের ঔষধ জমা করেছি ।  সব পানি দিয়ে গিলে ফেললাম । হাত এখন আরও কাপছে , লিখতে পারছিনা ।

চোখ মেলে অদিতি তার বর এর মুখ টা দেখতে পেলো , ঝাপসা লাগছে খুব । এই প্রথম তার চোখে অদিতি মায়া দেখতে পেলো,  ওর হাত ধরে সে কাঁদছে । ওর খুব বাঁচতে ইচ্ছে করছে । ধীরে ধীরে দৃষ্টি আরও ঝাপসা হচ্ছে ।

তার কিছু মুহূর্ত পর অদিতি মৃত্যুবরন করলো ।

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

×