somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন নতুন গণতন্ত্রের বলি হই!!!

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা ফোন দিয়ে বলল- "কাল বাসা থেকে বের হইস না। বাইরের অবস্থা খারাপ। গাড়ি পুড়তেছে।

বললাম- "কাল পরীক্ষা আছে। বের তো হতেই হবে।"

মা চুপ হয়ে গেল।
বলল- "সাবধান থাকিস। অবস্থা বেশি খারাপ হলে পরীক্ষা দেওয়ার দরকার নাই।"

আমি বললাম- "টেনশন কইর না। কিছু হবে না"

আমি ফোন রেখে দেই।

জানি, যতক্ষণ বাইরে থাকব মা টেনশন এ থাকবে।
দেশের অবস্থা খারাপ হলে আমার মায়ের মত দূরে থাকা আরো হাজার হাজার মা টেনশন এ থাকবে।

অতীতে দেশের অবস্থা অনেকবার এমন হয়েছে। দেশের হাজার হাজার ছেলে তার মাকে "কিছু হবে না" নামক সান্তনা দিয়ে বাইরে বেরিয়েছে প্রয়োজনের তাগিদে।

অনেকেই হয়ত বাসায় ফিরেছে। কিছু হয়ত ফিরেছে ককটেল বা বোমার আঘাতে রক্ত ভরা শরীর নিয়ে। কিছু হয়ত সন্দেহের তালিকায় পুলিশের লকারে গিয়েছে। কিছু সন্তান ঘরে ফিরে নি। গণতন্ত্র উদ্ধার এবং রক্ষা নিয়ে একই দেশের দুই রাজনৈতিক দলের ইগো যুদ্ধের বলি এই সব সন্তানরা আর কখনও ফিরবেও না।

শুধু একদিন পত্রিকার শিরোনাম হবে "নিহতের সংখ্যা এত"! !!

আমাদের দেশের কত পারসেন্ট মানুষ রাজনীতি করে?? ১০% ? ২০%? ৩০%? এর থেকেও বেশি??

আগামিকাল সমাবেশের জন্য ফেরি চলাচল বন্ধ। আটকে আছে অনেক মানুষ। বাসা থেকে বেরিয়ে বিপদে পড়েছে। না পারছে বাসায় ফিরতে। না পারছে ঢাকা আসতে। এদের ভিতরে কত পারসেন্ট লোক ছিল সমাবেশের জন্য বাসা থেকে বেরিয়েছে???

এই ৩০% মানুষ বাকি ৭০% মানুষের থেকে অনেক ক্ষমতাবান? কে দিয়েছে এই ক্ষমতা? আপনি? নাকি আমি?? অন্য কেউ????

হ্যাঁ। আপনি আমি ঘরে চুপ করে বসে আছি বলেই ওই ৩০% ইজ গ্রেটার দেন ৭০% হয়ে গেছে। আমরা জিম্মি হয়ে গেছি তাদের হাতে। আর এর দায় আমাদেরই।

এটাই সত্যি। এবং এটাই বাস্তব।

" যদি দেশের অধিকাংশ মানুষ একই দেশের গুটি কয়েক মানুষের কাছে জিম্মি থাকে" তাহার নামই গণতন্ত্র।

হ্যাঁ। এটাই গনতন্ত্রের নতুন সংজ্ঞা।

সকালে যারা আমার মত মাকে সান্তনা দিয়ে ঘর থেকে বের হবেন, তাদের জন্য নিরাপদে ঘরে ফেরার শুভকামনা রইল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×