somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাগু যুদ্ধাপরাধির সাথে পিগু (পিগ) দুর্ণীতিবাজদের বিরুদ্ধেও কথা বলতে হবে...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তরুনরা জাতীয় বীরের কাজ করছে, ৭১ এর চেতনায় দেশকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, ঘাতকদের শাস্তি কার্যকর করার আন্দোলন অব্যাহত রেখেছে। ছাগুদের কাঠাল পাতা দিয়ে বিতারিত করার চেষ্টা করছে। স্বাধীন দেশের রাজনীতির স্টারটিং পয়েন্ট হতে হবে ১৯৭১, মুক্তিযুদ্ধ। এতে কোন বিরোধ থাকতে পারে না। এটা যারা মানতে পারবে না, তাদের ভিন্ন এক বা একাধিক দেশের প্রতি আনুগত্য আছে, শুধু নেই আমাদের এই রক্তে ভেজা দেশ ও দেশের মাটির প্রতি। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই দুর্ণীতির প্রতি দেখাতে হবে 'জিরো টলারেন্স'. আর এ জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স, সে যেই হোক না কেন। তাই স্বাধীনতার পর থেকে গত চল্লিশ বছরে যারা মিলিয়ন মিলিয়ন ডলার দুর্ণীতি করে আমার সোনার বাংলাকে তামার বাংলা করে রেখেছে, জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে ব্যাক্তি, পরিবার, দলের স্বার্থ দেখেছে, দূর্ণীতির পাহাড় গড়েছে তাদের অবশ্যই আখ্যায়িত করা যায় 'পিগু' হিসেবে। পিগু মানে পিগ, শুয়োর। যার কাজ হলো যেখানেই দুর্গন্ধযুক্ত কিছু পায়, দুর্ণীতির গন্ধ পায় সেখানেই ঘোত ঘোত শব্দ করে ঝাপিয়ে পড়ে। তাই শাহবাগের স্মরণকালের ঐতিহাসিক এ গনজাগরনে তরুন বন্ধুদের ৭১ এর ঘাতকদের ফাসির দাবীর সাথে সাথে আমাদের এই 'পিগু' দের বিরুদ্ধেও কথা বলা অব্যাহত রাখতে হবে। পদ্মা সেতু নিয়ে দেশ ও দেশের মানুষের আত্নসম্মান যেভাবে ধুলায় লুটিয়ে দেয়া হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।

৭১ এর ঘাতকদের ফাসির দাবীর সাথে সাথে জাতি এদেরও দৃষ্টান্তমুলক শাস্তি চায়। দেশের প্রতি যদি সরকারের সামান্যতম দরদ থাকে, তবে অবশ্যই পদ্মা সেতু কেলেংকারীর সাথে জড়িত ব্যাক্তিবর্গের বিচার করবেন এবং দেশীয় মুদ্রায় বা বেশী সুদে অন্য দেশের টাকায় পদ্মা সেতু করে জাতিকে বিলিয়ন ডলারের লোনে আবদ্ধ করার আগে অবশ্যই গণভোটের ব্যবস্হা করতে হবে, জনগণের মতামত নিতে হবে। কারন নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ভুয়া ভিত্তিপ্রস্তর স্হাপন করে জনগনের চোখে ধুলা দেয়ার যতই চেষ্টা করা হোক, বিভিন্ন অজুহাতে জনগনের দৃষ্টি ভিন্নখাতে দেয়ার কোন খায়েসই পুরন হবে না। দুর্ণীতিবাজ পিগুদের আজ হোক কাল হোক বিচারের কাঠগড়ায় দাড়াতেই হবে। ইতিহাস কাউকেই ক্ষমা করে না, কখনো করে নাই।

জাতীয় স্বার্থ কিভাবে বিসর্জন দেয়া হয়েছে, গুটি কতক ক্রিমিনালের ব্যাক্তি স্বার্থে, ডিটেইলস দেখুন কানাডার বহুল প্রচারিত 'গ্লোব এন্ড মেইল' পত্রিকায়, গত ২২শে ফেব্রুয়ারী, শুক্রবারের সংখ্যায়।

"After the meeting, World Bank investigators allege, two things happened: With the help of a code, Mr. Shah jotted down how much would go to the minister and to a senior bureaucrat as a bribe. SNC then went from being second in contention for the project to first...................The authorities, Mr. Ocampo wrote, “must proceed to investigate irrespective of a person’s political status or possible political ramifications.”

Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×