আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন দুঃসময় চলছে। এই দুঃসময়ের ধরন দ্রুত পাল্টে যাচ্ছে। এ দুঃসময় মানুষ্য সৃষ্টি, প্রাকৃতিক নয়। এসব মানুষ নামের বদমাইশগুলো বিদেশী প্রভুদের টাকায় লালিত, পালিত। দেশকে ধ্বংসে তাদের রয়েছে নানা রকম পরিকল্পনা, ব্যবহার করছে মারাত্নক সব অস্ত্র। আর এ অস্ত্রের সবচেয়ে ভয়ানকটা হলো গুজব। গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কয়েকদিন আগে পেলাম একটা ভিডিও, যেখানে কিছু মানুষ নামের জানোয়ার জোর করে কয়েকজন মানুষকে পুড়িয়ে মারছে। বলা হলো এটা বার্মায় মুসলিমদেরকে করা হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখি ওটা আসলে আফ্রিকান কোন দেশের ভিডিও, শুনলাম ভুত তাড়াতে অন্ধ বিশ্বাষে ওরা এটা করছে। জানি না, সত্য কিনা। তাড়াতাড়ি ওটা ডিলিট করলাম। এছাড়াও বাংলাদেশের কিছু ভয়ানক, নজিরবিহীন ভিডিও দেখেছি যা অতীতে কখনো দেখিনি, যেটা সত্য ঘটনা, ক্ষমার অযোগ্য অপরাধ। তারপরো বলবো, আসুন আমরা এসব শেয়ার না করি। গুজবে কান না দিই। আগুনে যেন আর ঘি না ঢালি। এতদিন ছিল একপক্ষের, গত দু'দিনে শুরু করেছে অন্যপক্ষ। পক্ষ যেই হোক, দেশ আমার, আপনার সবার। দয়া করে উস্কানিতে কান দিবেন না, উস্কানিমুলক কোন প্রচারে জেনে বা না জেনে অংশ নিবেন না। কারন এ্যাট দ্যা এন্ড, ক্ষতিটা কিন্তু আমাদের দেশেরই।
আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন দুঃসময় চলছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।