একটা কথা প্রথমেই বলে নেয়া ভালো, দেশ যদি ক্রমশ কট্টরবাদীদের হাতে চলে যায়, সেটা ধর্মীয় চরমপন্হা কিংবা বাম চরমপন্হা যেই হোক না কেন সেটা কারো জন্যই মংগলজনক হবে না যতই মংগল প্রদীপ কিংবা আগরবাতি জ্বালানো হোক না কেন। বিএনপি, আওয়ামী লীগকে আমরা যতই সমালোচনা করি তাদেরকে শুধরে যাওয়ার জন্য, কোনভাবেই তাদেরকে রাজনীতির মাঠ থেকে বিতারিত করার জন্য নয়, করলে সেটা হবে দেশের জন্য মারাত্নক ক্ষতি যতক্ষণ না পর্যন্ত গনতান্ত্রিক কোন তৃতীয় শক্তিকে তাদের বিকল্প হিসেবে পাওয়া যায়। বিএনপি হেফাজতে ইসলামের লং মার্চকে নৈতিক সমর্থন দিয়েছে, এর আগে একবার জামাতের হরতালে দিয়েছিল। আমার মতে নৈতিক সমর্থন খুব বিপদজনক একটা খেলা। সোজা কথায় বলা যায় উস্কানি দেয়া, কিন্তু কোন দায়িত্ব না নেয়া। আরো খাস বাংলায় বললে বলা যায়, ক্ষমতায় যাওয়ার রাজনীতির নোংরা খেলা। হুজুরদেরকে আওয়ামি লীগের মাথামোটা এক মন্ত্রীর পেটোয়া বাহিনীর হিংস্রতার মুখে ঠেলে দিয়ে মুসলিম সেন্টিমেটকে ভোটের বাক্সে কাজে লাগানোর বিপদজনক কৌশল। নিজেরা হরতাল ডেকে নাকে তেল দিয়ে, সারাদিন টিভিতে হিন্দি সিরিয়াল দেখে সময় কাটিয়ে যখন সরকারের কোন ক্ষতি করতে পারছেন না, তখন এগিয়ে দিচ্ছেন তাদেরকেই যারা একসময় আপনাদের ঘাড় মটকে নিজেরাই ক্ষমতা দখল করে নিলে দেশের ভাবমুর্তি, গনতন্ত্র কোথায় গিয়ে দাড়াবে একবারো কি ভেবে দেখেছেন? তার মানে হলো, হয় পুরো সমর্থন দিন, দায়িত্ব নিন, নিয়ন্ত্রন নিন যাতে এ ধরনের আন্দোলন অন্যকোন বিপদজনক দিকে মোড় না নিতে পারে, নইলে বিরত থাকুন, দেশবিরোধী হলে প্রতিহত করুন। এক্ষেত্রে বলাই বাহুল্য, আওয়ামি লীগ সমানভাবেই দায়ী। কারন ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে তাদের একমাত্র কাজ হলো তাদেরই বিকল্প গনতান্ত্রিক আর একটি দল বিএনপিকে নিশ্চিহ্ন করা। সারাদিন শুধু চিন্তা কিভাবে বিএনপিকে ধ্বংস করা যায়। একবারো চিন্তা করেন না, বিএনপি ধ্বংস হলে লাভবান কে হবে? আপনাদের ব্যর্থতার কারনে জনগন কাকে ভোট দিবে? বিএনপি কিংবা আওয়ামি লীগের ব্যর্থতায় জনগন যাতে কোন অগনতান্ত্রিক শক্তির দিকে ঝুকে না পড়ে সে ব্যবস্হাটা বজায় রাখার দায়িত্ব কি উভয় দলের উপরই বর্তায় না?
দেশ যদি ক্রমশ কট্টরবাদীদের হাতে চলে যায়........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।