somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব আই ওয়াশ। ঝারি।

০১ লা মে, ২০১৩ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু বন্ধু একসাথে ব্যবসা শুরু করলো। একজন হলো কোম্পানীর এমডি, আর এক জন ডিরেক্টর। সর্বময় ক্ষমতা এমডির হাতে। কিছুদিন যেতে না যেতেই শুরু হলো দু'জনের সম্পর্কের অবনতি। এমডি সাহেব আবার একটু দৈহিকভাবে শক্তিশালি। কথায় কথায় গায়ে হাত তোলেন অপর বন্ধুর উপর। একদিন ডিরেক্টর বন্ধুটি প্রশ্ন করলেন এমডি বন্ধুটিকে, আচ্ছা বন্ধু তুমি শুধু আমাকে মার কেনো? তুমি কি আমাকে আর ব্যবসার পার্টনার রাখতে চাও না। এমডি বন্ধুটি জবাব দিলেন, শালা, মাইরের ভাব দেইখা বুঝস না? তোফায়েল, আমু ভাইয়েরা বুঝেও যদি না বুঝেন কি আর করা!

গ্রামে গন্জে একটা কথা প্রচলিত আছে, 'মারলাম গুলি ফাকে, লাগলো এসে নাকে'। ঝারির রাজনীতি নুতন নয় বাংলাদেশে। সর্বশেষ ঝারি দেখছি স্পীকার নিয়োগ নিয়ে। রাজনীতিতে একেবারেই আন-এক্সপেরিয়েন্সড, প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরীকে নিয়োগ দিয়ে বলা হচ্ছে এ নিয়োগ দিয়ে দেশে নারী-পুরুষ সমতা করে ফেলা হয়েছে। দেশের কালো বিড়াল খ্যাত একজন রাজনীতিক বলেছেন, "নারী স্পীকার নিয়োগ দিয়ে মৌলবাদী গোষ্ঠীর মুখে বড় ধরনের চপেটাঘাত করা হয়েছে।" যে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রি, সংসদ উপনেতা, বেশকজন মন্ত্রী অলরেডি নারী, তার পরেও নারীরাই সবচেয়ে বেশি নিগৃহীত, অবহেলিত, নির্যাতিত, তারপরও ঐসব ঝারি মারা কথা শুনলে কেমন যেন গা জ্বালাই করে। তবে এতসব গুলপট্টির পরে আসল কথাটা বলে ফেলেছেন আর এক নারী মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, "ওয়ান ইলেভেনের সময় যখন বাঘা বাঘা আইনজীবি হাইকোর্টে আমাদের সংগে যোগাযোগ করতে চাইতেন না, তখন শিরিন শারমিন আমাদের পাশে দাড়িয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে হয়রানীমুলক মামলায় যারা আমাদের পাশে দাড়িয়েছেন, তিনি অন্যতম।" দ্যটস রাইট। এটাই হলো আসল কথা। যত যাই ঘটুক, প্রধানমন্ত্রীর সেই নির্বাচন পুর্ববর্তী ষ্ট্রাটেজীর কোন পরিবর্তন হয় নাই। আর সেটা হলো, সংস্কারবাদী সে যত বড় 'আব্দুল্লাহ'ই হন না কেন তাদেকে সাইড লাইনে রাখা, আর যারা সেদিন সংসদ ভবনের সেই সাব জেলখানার পাশে দিনরাত টিভি ক্যামেরার সামনে ঘুরঘুর করতো, এক বাটি ডাল, এক টুকরা রুটি, এক প্লেট পিঠা, একটা রজনীগন্ধার স্টিক নিয়ে ভবনের সামনে রাস্তার মধ্যে রেখে এসে নেত্রীকে বোঝতে চাইতেন যে এই দুর্দিনে কেউ না থাকলেও আমরা কানারা আছি আপনার লাগি, বেছে বেছে ঠিক তাদেরকেই তিনি মন্ত্রীসভা গঠনের শুরু থেকে যেমন প্রাধান্য দিয়েছেন, এখন শেষ সময়েও তিনি সে নীতি থেকে একচুলও সরে আসেন নাই। অনুগত খোজার আর একটা সম্ভাব্য কারন হতে পারে, আগামী সংসদের নুতন সংসদ সদস্যদের শপথও পড়াবেন এই স্পীকার। সেক্ষেত্রেও একটা হিসাব নিকাশ থাকতে পারে বৈকি! কিন্তু মোড়কতো একটা দিতে হয়, সেই সর্বশেষ মোড়ক হলো নারীর কথা বলে স্পীকার পদে একান্ত অনুগত কাউকে বসানো। না হলে তাজনীন ফ্যশনে তিন শতাধিক নারী শ্রমিক পুড়িয়ে মেরে ফেলার পর কঠিন আইনগত পদক্ষেপ নেয়া হতো, আর তাতে হয়তো সাভারের স্মরণকালের ট্রাজেডিতে হাজারো নারী শ্রমিক নিহত হতো না। শাহানারা বেচে যেত। যে সমাজ বছরের পর বছর শাহানাদের মত হাজার হাজার নারী শ্রমিকের কর্মক্ষেত্রে ন্যুনতম নিরাপত্তা দেয় না, সে সমাজে নারী প্রধানমন্ত্রী, স্পীকার বা প্রেসিডেন্ট হলেই কি আর না হলেই কি। সব আই ওয়াশ। ঝারি।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৩ রাত ২:১০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×