somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছলেমানের গল্প.....................

০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যের ঘাড়ে কাঠাল ভেংগে খাওয়ার অভ্যাস আমাদের নুতন না।
৭১ এর যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের প্রহসনের ও পাতানো রায়ের প্রতিবাদে ও সর্বোচ্চ শাস্তির দাবীতে স্বতস্ফুর্তভাবে গড়ে উঠা স্মরণকালের ঐতিহাসিক শাহবাগ গণজাগরণকে একটা বিশেষ দল যেমন নিজেদের দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অপপ্রয়াস চালিয়েছে, নিজেদের চার বছরের অপকর্মকে চাপা দিতে সর্বাত্নক চেষ্টা করেছে, ঠিক তেমনী অপর একটা দল বিগত চারটি বছর সংসদ বর্জন করে, একের পর এক হরতাল, নৈরাজ্য করে, দিনের পর দিন রাষ্ট্রীয় ও জনগণের ব্যাক্তিগত সম্পত্তি ধ্বংস করেও যখন সরকারের চুলগাছও হেলাতে পারলেন না, ঠিক তখনি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের ঘাড়ে চেপে তাদেরকে বিভ্রান্ত করে সরকার পতনের বিপদজনক খেলা খেলতে গিয়ে তাদের নেতৃত্বের ও দলের চরম দেউলিয়াপনা দেখে, সেইসাথে দেশে ও দেশের বাইরে কিছু অর্বাচীনদের দায়িত্বহীন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও 'গায়ে মানে না আপনি মোড়ল' টাইপের মন্তব্য দেখে ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল।

আমাদের ছোট্ট শহরে সপ্তাহে দুদিন হাট বসতো। শনি ও বুধবার। হাটের দিন এলেই ছলেমান নামে একজন ফুটপাতের ঔষধ বিক্রেতা গান গেয়ে 'মজমা' জমাতেন বটগাছের নীচে। প্রত্যন্ত অন্চল থেকে হাট করতে আসা গ্রামের লোকজন 'ধামা' কাধে নিয়ে কিছুক্ষণ দাড়িয়ে ছলেমানের গান শুনতেন। তারপর যখন মানুষের ভীড় বেড়ে যেত সে হটাৎ গান বন্ধ করে বর্তমানের টিভি অনুষ্ঠানের মাঝে যে রকম কমার্শিয়াল বিরতি নিয়ে বলা হয় 'আমাদের সংগেই থাকুন, ফিরে আসছি....' সে রকমভাবে ঔষধ বিক্রি শুরু করতেন, বলতেন এখুনি গানে ফিরে আসবেন। ফিরে আর আসতেন না। তো এরকম কিছুদিন চলার পরে জনগণ বিষয়টা টের পেয়ে গেল। এরপর হাটের দিনে যতই সে গান গাওয়ার চেষ্টা করে মানুষ আর ভীড় করে না। একদিন সে খুব হতাশ হয়ে কয়েকজন দ্রুত হেটে যাওয়া হাটের লোকজনকে বেরিকেড দিলেন, প্রশ্ন করলেন, কি রে ভাই তোমাদের কি হয়েছে যে আমার গান শুনতে আর দাড়াচ্ছ না? হাটের সাধারন মানুষ, বেশি প্যাচ জানে না, তারা শুধু জবাব দিল, ভাইরে, আমাদের সময় নাই, আমরা হাট করতে থাকি, তুমি আমাদের পিছ পিছ গাইতে গাইতে আসো! সম্ভবত, খুব তাড়াতাড়ি এমন দিন আসবে, যখন নেতা নেত্রীরা মাইকের সামনে দাড়াবে, বক্তব্য দেবার চেষ্টা করবে, কিন্তু দর্শক থাকবে না, শ্রোতা থাকবে না, হাততালি, শ্লোগান দেবার মানুষ থাকবে না। ফুটপাত ধরে হেটে যাওয়া মানুষকে প্রশ্ন করলে বলবে, ভাই সময় নাই, আমি কাজে যাইতেছি, খুব জরুরী আর জ্বালাময়ী কিছু থাকলে, আমি হাটতে থাকি আর আপনি আমার পিছু পিছু চিল্লাইতে চিল্লাইতে আহেন।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৩ রাত ১১:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×