somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে কি করা?

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা সত্যিকার অর্থেই যুদ্ধাপরাধিদের বিচারকে সমর্থন করেন তাদের অনেকেরই আশংকা যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও তার জোট বিপুল ভোটে বিজয়ী হতে পারে এবং তাতে নিশ্চিতভাবে যুদ্ধাপরাধীরা ছাড়া পেয়ে যাবে, বিচার বন্ধ হবে এবং তারা প্রতিশোধও নিতে পারে।

এখন প্রশ্ন হলো তাহলে কি নিরপেক্ষ নির্বাচন দেশে হবে না? শোনা যাচ্ছে, একটা সমঝোতা হলে স্পিকার কিংবা রাষ্ট্রপতির অধীনে নির্বাচন বিএনপি মেনে নিতে পারে। সেক্ষেত্রেও যদি বিএনপি জিতে যায়, তাহলে কি হবে? আশংকাটাতো থেকেই যায়। আর যদি ভোট ডাকাতি করে এক তরফা নির্বাচন করে ফেলা যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু সেটাও বেশীদিন টেকানো যাবে না এটা অতীত অভিজ্ঞতা থেকে বলাই যায়। বরং ততদিনে ক্ষতটা আরো বেড়ে যাবে।

তাহলে কি করা? যারা আসলেই চান অপরাধীদের বিচার হোক, তাদেরইতো এখন সবচেয়ে বেশী সক্রিয় হওয়া দরকার যাতে করে বিরোধী দলের সাথে সরকারের একটা অর্থপুর্ন সংলাপ অনুষ্ঠিত হতে পারে। বিরোধী দলতো চাইবেই যে শুধুমাত্র শেখ হাসিনা সরে গেলেই তারা নির্বাচনে চলে আসবে। কিন্তু তাতেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? তারা ক্ষমতায় এসেওতো সেই একই অরাজকতার সৃষ্টি করবে, ক্ষমতাকে চিরস্হায়ী করার চেষ্টা করবে যেটা তারা অতীতেও করেছিল, ফলে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আন্দোলন করবে, জনগন খেসারত দিবে।

অতএব, এখন আওয়ামী লীগের প্রতি সহানুভুতিশীল বুদ্ধিজীবি, ছা্ত্র জনতার উচিত যে কোন সমঝোতার পুর্বে, সময় ফুরিয়ে যাবার আগেই যেন একটা অর্থপুর্ন সংলাপ অনুষ্ঠিত হয় সে ব্যবস্হা করা।

যে সংলাপটা হবে প্রকাশ্যে দিনের আলোতে, লাইভ ক্যামেরায়। যাতে কেউ জনগনের চোখ এড়িয়ে যেতে না পারে। যাতে সংলাপ হবার পরেও কেউ অস্বীকার না করতে পারে। সেখানে অবশ্যই সংশ্লিষ্ট দলগুলোকে একমত হতে হবে, জনগনকে জানতে দিতে হবে যে, নিরপেক্ষ নির্বাচনে যে দলই জয়লাভ করুক তারা যুদ্ধাপরাধীদের ছেড়ে দিবে না, বিচার কাজ চালিয়ে যাবে, ভবিষ্যতে ক্ষমতাকে চিরস্হায়ী করার চেষ্টা করবে না ইত্যাদি। সেই সংলাপটা কিভাবে দ্রুত সম্পন্ন করা যায় এবং কি কি জনগুরুত্বপুর্ণ বিষয় সেই ডায়লগে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে এক মুহুর্ত সময় নষ্ট করা ঠিক হবে না এখন। তা না করে, সময় ক্ষেপন করলে, দেখা যাবে আম ছালা দুইই গেছে। সো, প্লীজ ট্রাই টু গেইট দ্যা বেষ্ট আউট অব দ্যা বক্স! লেটস বিগিন দ্যা ফ্রুটফুল ডায়লগ বিফর ইট ইজ টু লেইট!



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×