somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার পর পর যদি এই বিচার শেষ করা হতো একজন লোকও খুজে পাওয়া যেত না এর বিরুদ্ধে কথা বলার, সহিংসতাতো দুরের কথা।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান বিজয় দিবসের প্রাক্কালে স্বাধীনতা বিরোধী, মানবতা ও যুদ্ধাপরাধী অভিযোগে অভিযুক্ত কাদের মোল্লার ফাসি কার্যকর করা হয়েছে। আপাত দৃষ্টিতে সরকারের অনেক ভুল ভ্রান্তি তাড়াহুরো চোখে পড়েছে যেটা বংগবন্ধু হত্যাকান্ডের আসামীদের ক্ষেত্রে পড়েনি।

কেউ কেউ বলছেন এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়। তা যদি সত্যি হয় সেটার দায় দায়িত্ব সম্পুর্নভাবেই আদালত ও সংশ্লিষ্টদের উপর বর্তাবে। সেটা দুনিয়াতে এবং আখেরাতে।

তবে যেহেতু আমরা একটা স্বাধীন দেশের নাগরিক এবং দেশের আইন কানুন, সংবিধান, বিচার ব্যবস্হার প্রতি আমরা অনুগত, সুতরাং তাদের দেয়া যে কোন রায় মাথা পেতে নিতে আমরা বাধ্য। দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্হা রাখতে হবে সকলকে। শেষ বিচারেও তারা যেহেতু চুড়ান্ত রায় দিয়েছেন সুতরাং এ বিষয়ে আম জনতার কিছু করার নাই। বরং খুশী হবার কারন রয়েছে যে দীর্ঘদিন পরে হলেও বিচার হলো এবং তা কার্যকর করাও গেছে।

যারা মুক্তিযুদ্ধের সময়কার অবস্হা জানেন তারা একমত হবেন যে এই কাদের মোল্লার এ ধরনের রায় যদি স্বাধীনতার পর পর কার্যকর হতো তাহলে সম্ভবত তাকে নিয়ে কান্না করার একজন মানুষও খুজে পাওয়া যেত না। কিন্তু আজ এতদিন পর যমুনার জল অনেক গড়িয়েছে, পদ্মার জলও অনেক ঘোলা হয়েছে, যারা আজ তার বিচার করলো তারাও এ বিষয়টা ঝুলিয়ে রেখে হয়তো যখন তাদের রাজনৈতিক ফায়দার দরকার হয়েছে তখন এটাকে সামনে নিয়ে এসেছে। ফলে জাতি আজ এসব বিষয় নিয়ে অনেকটাই বিভক্ত ও বিভ্রান্ত। স্বাধীনতার পর পর যদি এই বিচার শেষ করা হতো একজন লোকও খুজে পাওয়া যেত না এর বিরুদ্ধে কথা বলার, সহিংসতাতো দুরের কথা।

এছাড়াও যেটা বলতে চাই সেটা হলো, এই জামাতে ইসলামের স্বাধীনতা বিরোধী ষ্ট্যান্ড আজও রয়ে গেছে বলেই তাদের এই অবস্হা। তাদের সেক্রেটারী জেনারেলের সর্বশেষ বক্তব্য আমার স্পষ্ট মনে আছে সম্ভবত ২০০৫ কিংবা ২০০৬ সালে তিনি প্রকাশ্যে রাজপথে মিডিয়ার সামনে বলছিলেন যে ৭১ এ তারা কোন ভুল করেন নাই। এগুলোও নুতন প্রজন্মকে বুঝতে হবে, যারা তাদেরকে সমর্থন করেন, এগুলোর জবাব খুজে বের করতে হবে। একটা কথা পরিস্কার, এদেশ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, রাজনীতি করতে হলে স্বাধীনতাকে স্বীকার করে নিয়েই করতে হবে। হত্যাকান্ড করলে তার বিচারকে মেনে নিতে হবে। ভুলের জন্য অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

সুতরাং সরকারের উদ্দেশ্য যাই হোক না কেন, সচেতন নাগরিক মাত্রই দেশ বিরোধী যে কোন কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাড়াবেন বলে আশা করি। মহান বিজয় দিবসের মাসে, ত্রিশ লাখ শহীদের আত্নার প্রতি সম্মানার্থে অন্তত এই বিষয়ে রাজনীতি এখানেই শেষ হবে বলে আশা করি। জয় বাংলাদেশ।






৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×