somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ত্রীকে ২ তালাক দেওয়া প্রসঙ্গে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবর,
ফতোয়া বিভাগ,
জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর,
ঈশ্বরগঞ্জ, মোমেনশাহী।

বিষয়: স্ত্রীকে তালাক দেয়া প্রসঙ্গে ফতোয়ার আবেদন।

আমি মোঃ তোতা মিয়া। গত ০৩ আগষ্ট শনিবার সকালের ঘটনা। আমার স্ত্রী অনেক আগে থেকেই একরকম পাগলের মত। মাথা খারাপের মত বিভিন্ন রকম কার্য-কলাপ করে থাকে। ঐ দিন সাহ্রী খেয়ে আমি যখন ঘুম যাই তখন সে অকারণেই ঘরে চিল্লা-চিল্লি করতে থাকে এবং আমার ঘুম ভাঙ্গিয়ে দেয়। আমি তাকে নিষেধ করলে সে আরো বেশি চেচামেচি করে, আমার শরীরে ধরে টানাটানি করে, দরজায় আওয়াজ করতে থাকে। আমি বার বার নিষেধ করেও যখন তাকে থামাতে পারি নাই এবং আমিও ঘুম যেতে পারি নাই তখন আমি উঠে তাকে গালিগালাজ করি। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে দা’ দিয়ে কুব মারতে আসে। আমি তখন তাকে ফিরিয়ে ফেলি। এরপর সে আবার লাঠি দিয়ে মারতে আসে। তখনও আমি তাকে ফিরিয়ে ফেলি। কিন্তু লাঠির মাথা গিয়ে আমার ছোট মেয়ের চোখের নিচে লাগে। এতে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। তার চোখ ফুলে যায়। মেয়ের এহেন অবস্থা দেখে আমার প্রচন্ড রাগ উঠে যায়। আমি মেয়েকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে পথে সে পানি ঢালতে যায়। এতে আমার মাথা আরো খারাপ হয়ে যায়। আমি রাগের মাথায় তাকে বলি, “এক তালাক, দুই তালাক।”

অতএব জনাব মুফতী সাহেব হুজুরের কাছে আমার বিনীত নিবেদন এই যে, এখন আমি উক্ত স্ত্রীর সাথে ঘর-সংসার করতে আগ্রহী। তাই আমার উক্ত ঘটনার শরীয়ত সম্মত সমাধান দিয়ে বাধিত করবেন।
নিবেদক
মোঃ তোতা মিয়া
খৈরাটি, ঈশ্বরগঞ্জ, মোমেনশাহী।
তাং- ০৮/০৮/২০১৩ ইং





শরয়ী সমাধান
জনাব মোঃ তোতা মিয়ার লিখিত প্রশ্নের বর্ণনানুযায়ী তাঁর স্ত্রীর উপর ২তালাকে রাজয়ী পতিত হয়েছে। অতএব ঐ স্ত্রীর সাথে ঘর-সংসার করতে হলে ইদ্দতের মধ্যে তাকে রাজআত করে নিলেই চলবে।
রাজআত করার পদ্ধতি হলো- তিন হায়েযের ভেতর ভেতর ঐ স্ত্রীকে মৌখিকভাবে বলা যে, “আমি তোমাকে ফিরিয়ে নিলাম” অথবা তাঁর সাথে স্বামী-স্ত্রী সূলভ কোন আচরণ করা । এভাবে রাজআত করার দ্বারা তাদের ঘর-সংসার বৈধ হবে। তবে পরবর্তীতে স্বামী আর এক তালাকের মালিক থাকবে।
(আল-কুরআন, সূরায়ে বাক্বারাহ-২২৮ ও ২২৯, সূনানে নাসায়ী- হাদিস নং ৩৫০১, ফাতাওয়ায়ে শামী)
প্রামাণ্য এবারতসমূহ
(١) وَقَالَ تعالي: وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا- (البقرة: ২২৮)
(٢) وَقَالَ تعالي: الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ- )البقرة: ২২৯(
(٣) أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ أَنْبَأَنَا إِسْمَعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ قَالَ كَانَ ابْنُ عُمَرَ إِذَا سُئِلَ عَنْ الرَّجُلِ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَيَقُولُ أَمَّا إِنْ طَلَّقَهَا وَاحِدَةً أَوْ اثْنَتَيْنِ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا ثُمَّ يُمْسِكَهَا حَتَّى تَحِيضَ حَيْضَةً أُخْرَى ثُمَّ تَطْهُرَ ثُمَّ يُطَلِّقَهَا قَبْلَ أَنْ يَمَسَّهَا وَأَمَّا إِنْ طَلَّقَهَا ثَلَاثًا فَقَدْ عَصَيْتَ اللَّهَ فِيمَا أَمَرَكَ بِهِ مِنْ طَلَاقِ امْرَأَتِكَ وَبَانَتْ مِنْكَ امْرَأَتُكَ- (سنن النسائي- باب الرجعة - ৩৫০১)
(٤) وَتَصِحُّ اي الرجعة- ( بِنَحْوِ - رَجَعْتُكِ ) وَرَدَدْتُكِ وَمَسَكْتُكِ بِلَا نِيَّةٍ لِأَنَّهُ صَرِيحٌ ( وَ ) بِالْفِعْلِ مَعَ الْكَرَاهَةِ (بِكُلِّ مَا يُوجِبُ حُرْمَةَ الْمُصَاهَرَةِ ) كَمَسٍّ - (رد المحتار- باب الرجعة)

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×