অতীত স্মৃতিচারণ -ফিরে যাওয়া দিনগুলোতে
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট বেলায় আব্বুর চায়না ফোনিক্স সাইকেল ছিল। নতুন সাইকেল। অনেক দ্রুত চলতো। এমন সাইকেল এখন আর দেখিনা। তবে আব্বুর সেই উন্মাদনাও এখন আর নেই। কারন বয়স হারিয়ে গেছে যে...।
আমাকে আর আমার ছোট বোনকে সাইকেল করে স্কুলে দিয়ে আসতো। আমরা ভাইবোন পিঠাপিঠি ছিলাম। প্রথম কয়েক মাস আমাদের দুজনের একটা ব্যাগ ছিল। স্কুলে গিয়ে আমার বইগুলো নিয়ে বোনকে ব্যাগটা দিয়ে দিতাম। তারপর আব্বু খুলনা থেকে আমাদের দুজনের জন্য দুটো ব্যাগ কিনে নিয়ে এসেছিল। খুব খুশি হয়েছিলাম। আমার ব্যাগটি ছিল একটু আকাশী রঙ এর আর ছোট বোনেরটি ছিল লাল রঙের। ব্যাগের কাপড় ছিল একটু পিচ্ছিল ধরণের। বন্ধুদের বলে বেড়াতাম, এটার ভিতর বৃষ্টির পানি ঢুকেনা।
ধীরে ধীরে একটু বড় হলাম। যখন ফাইভে পড়ি তখন আমার ছোট বোন পড়ে ফোরে। আমাদের স্কুল টাইম বদলে গেল। আমার সকাল ১১ টা থেকে ৪ টা পর্যন্ত আর বোনের ১২ টা থেকে ৪ টা। তাই একসাথে আর আসা হত না। আম্মা টিফিন তৈরী করে ছোট বোনের কাছে দিয়ে দিত। আর টিফিন টাইমে আমাকে সেটা আনতে হত। ওর ক্লাসরুম থেকে টিফিন আনাটাই ছিল আমার তখন সব থেকে বিরক্তিকর কাজ। কারন ওর বান্ধবীদের সামনে গিয়ে তিফিন আনতে আমার আমার লজ্জা লাগতো। কিন্তু কিছুই করার ছিল না। আজোও মেয়েদের ব্যাপারে লজ্জাটা রয়েই গেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন