একজন শিক্ষককে ধরে নিয়ে যাচ্ছে।তার অপরাধ কি?
তার অপরাধ তিনি একদল ছাত্রদের বিদ্যা শিখাচ্ছিলেন।বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রতি ক্লাসে ছাত্র ছাত্রীদের সংখ্যা ৬০ জন করে ।এই ৬০ জন ছাত্রের পরিবার কি একই রকম শিক্ষিত? কেউ ব্যস্ত কর্মে ,কেউ ব্যস্ত বিভিন্ন পেশায় ,কেউ থাকেন বিদেশ । আর কারোও কারোও মা অক্ষর জ্ঞানহীন। আমার কাছে প্রায়ই বিভিন্ন অভিভাবক আসেন যারা বলেন, স্যার আমি নানা কাজে বাহিরে ব্যস্ত থাকি ।ওর মা তো বেশি পড়া জানে না। তাছাড়া ওর মাকে ভয় পায় কম। তাই আপনার কাছে ছাত্রটা কে দিয়ে গেলাম । এমন পরিস্থিতে শিক্ষক কি করবে?
ক্লাসে সকল শিক্ষকই পাঠদান করেন। কিন্তু সকল ছাত্রই কি সমান মেধা সম্পন্ন? সবাই কি সমান মনোযোগী? সবাই কি একই রকম শান্ত? কতজন পড়াটা গ্রহণ করতে পেরেছে? ৩০ জন হলে বাকী ৩০ এর কি হবে? ক্লাসে কি অতিরিক্ত সময় আছে? বা উন্নত দেশের মত আমাদের দেশের সকল বিদ্যালয় কি আধুনিক হয়েছে? পরীক্ষা শেষে সরকার থেকে শুরু করে অভিভাবক সকলেই শুনতে চায় পাশ করল কিনা? ফেলের দায় কেউ নিতে রাজি না। শিক্ষক কেন সেই দায় নিবে? ছাত্ররা / অভিভাবকরা নিজেরা যদি এসে শিক্ষককে ছাত্রের দ্বায়িত্ব নিতে বলে শিক্ষক তখন কি করবে?
একজন দৈনিক মজুর ৫০০ করে মাসে ১৫০০০ টাকা পায়। একজন শিক্ষক মাস্টার্স কমপ্লিট করে মাসে কত পায়? ১২৫০০ । একজন সরকারী অফিসের পিয়ন পায় ২০০০০ টকা। শিক্ষক কি পায় ? আর যদি হয় বেসরকারি শিক্ষক ...
ক্ষমতা থাকলেই শিক্ষকের হাতে হাতকড়া পড়ানোর আগে একটু ভাবা দরকার আমিও ছাত্র ছিলাম। ঠিক এভাবেই আমিও পড়ে এসেছিলাম। প্রমাণ ছাড়া প্রশ্ন ফাঁসের সাথে শিক্ষককে জড়ানো ঠিক না। আর যদিও কেউ জড়িত থাকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক। একজনকে দিয়ে গোটা শিক্ষককে অবজ্ঞা করা যায় না।
(লেখকঃ আমির হামজা
সহকারী শিক্ষক
আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ)

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



