
"প্রজন্মের দোষ" বলে একটা কথা আছে।
এই কথাটা এই প্রজন্মে সত্য। কিন্তু আমি বিশ্বাস করি কম। কেননা, আমি মনে করি একটি প্রজন্ম গড়ে উঠে একটি হাত ধরে। সে হাতটি যদি সঠিক শিক্ষা, সঠিক আদব, শ্রদ্ধাবোধ ও স্নেহশীলতা শিখিয়ে তোলে তবে সে দোষে দোষী হবে না।
একটি দেশ এগিয়ে যায় বিনয়, নম্রতা, কাজের প্রতি শ্রদ্ধাশীলতা ও সততা দিয়ে। পাশ্চাত্যের বেশিরভাগ উন্নত দেশগুলোর নৈতিকতার দিকে লক্ষ্য করলে দেখা যায় তাদের সততা আমাদের মুসলিম কান্ট্রিগুলোর থেকে অধিক। তাদের উন্নতির পেছনে হাটলে জানা যায় তারা উদ্যোমী ও কাজের মধ্যে নিহিত। তারা একজন অন্যজনকে অশ্রদ্ধা করছে না। বরং প্রেসিডেন্ট সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে। সকল শ্রেণির মানুষ তাদের কাছে শ্রদ্ধার পাত্র। তারা ফাঁসির দন্ডিত আসামীকেও সম্মান দিয়ে কথা বলতে শিখেছে। এই ব্যাপারগুলো আজ আমাদের থাকার কথা ছিল।
আমরা কেন পেছনে পড়ে আছি? আমি বিশ্লেষণ করে পাই না। খুব কষ্ট পাই। হয়তো আমিও দোষী । সেই শিক্ষা দিতে পারিনি। হয়তো আমিই শিখাতে পারিনি একজনকে না জেনে তাকে গালি দিও না, একজনকে না জেনে তার সম্বন্ধে মিথ্যা কথা বল না। হয়তো এটা শিখাতে পারিনি, এগুলো কোন কাজ নয়।।তোমার সামনে অবারিত ভবিষ্যত, তোমার অনেক কাজ। কাজ করে এগিয়ে নিয়ে যাও দেশকে।
চিলে কান নিয়েছে বলে গুজব উঠিয়ে দিলেই কান চলে যায় না।
সক্রেটিসের শিক্ষাটা ছিল এমন, অন্তত একজন শিখুক। সারা পৃথিবীর সবাই যদি ভুল বোঝে তবুও অন্তত একজন সঠিক জানুক। এভাবেই এক থেকে দুই। সেই সময় সক্রেটিসকে বিষ খেয়ে মরতে হয়েছিল। আজ ২ হজার বছর পরে এসে রায় হল, তিনি নির্দোষ ছিলেন। উনাকে বুঝতে মানুষের ২ হাজার বছর লেগে গেছে। উনারা অধিক বড় মাপের জ্ঞানী ছিলেন। হয়তো সেজন্য সময় লেগেছে। কিন্তু আমি বলি, তুমি তোমার বন্ধুকে বুঝ, তুমি তোমার বাবা- মাকে বুঝ, তুমি তোমার টিচারকে বুঝ, তুমি তোমার প্রতিবেশীকে বুঝ। তাদের ব্যপারে না জেনে অন্যায় আচরণ কর না।
বিশেষ একজন মানুষের কথা আমার মনে থাকবে। জানি না কথাটা ধার নেওয়া কি'না? কিন্তু জীবনের পরতে পরতে এর সত্যতা উপলব্ধি করেছি। " আপনি যার জন্য বেশি করবেন, সেই আপনার ক্ষতির কারন হবে।"।
এটা বিশ্বাস করতেও কষ্ট হয়। কিন্তু তাই তো হচ্ছে....
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২০ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



