somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন সুন্দরী থেকে সাবধান থাকাই উচিত, কি বলেন ?

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৩ সালের আগস্টে আমাদের অফিসে জয়েন করে মেয়েটি।
দেখতে অসম্ভব সুন্দর, যেমন গায়ের রং তেমন চেহারা, সব মিলিয়ে সে যে কোন পুরুষের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম।

আমাদের অফিসের এ্যাকাউন্টস ম্যানেজারের দৃষ্টি বোধ হয় বেশি আকর্ষিত হলো, নানা বাহানায় সে মেয়েটির সঙ্গ পাবার চেষ্টা করতো।

ক্যান্টিনে খাওয়া শেষ হয়ে যাবার পরেও দৃষ্টিকটু ভাবে তারা বসে গল্প করে যেতে থাকতো, সময়ে অসময়ে চা খাবার নাম করে ক্যান্টিনে নেমে আসতো।

ব্যাপারটা নিয়ে সামলোচনার অন্ত ছিলোনা।

ফলাফল যা হবার তাই হলো মেয়েটির কাজের বিষয়ে অনাগ্রহ খুব দ্রুতই ম্যানেজমেন্টের কাছে প্রকাশ পেল এবং তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হল।

মূল বিষয়ে আসি।

এই মেয়ে একদিন আমার তার মোবাইলে ব্যালেন্স না থাকায় আমার মোবাইল থেকে একটা কল করেছিল। চাকরি থেকে চলে যাবার পরে আমি তাকে ভুলেই গিয়েছিলাম কিন্ত গত কাল এক যুবকের ফোন কল সব কিছু বদলে দিলো, যা নিয়ে এই পোস্টের অবতারনা।

কথোপকথনের ছিলো এমন :

আমি : হ্যালো।

যুবক : হ্যালো ভাইয়া, আমাকে আপনি চিনবেন না, আপনি কি মৌসুমী (ছদ্মনাম) কে চিনেন ?

আমি : কোন মৌসুমি ?

যুবক : আপনার সাথে জব করে যে মৌসুমী!

আমি : ও আচ্ছা, কিন্ত সে তো চাকরি ছেড়ে চলে গেছে।

যুবক : (একটা দীর্ঘশ্বাস ফেলে) চলে গেছে? কোথায় গেছে বলতে পারেন ?

আমি : তাতো জানি না। আপনি কে বলুন তো আর আমার কাছে মৌসুমী সম্পর্কে কেনই বা জানতে চাচ্ছেন?

যুবক : আসলে ভাইয়া, আমরা একজন আরেক জন কে ভালোবাসি, কিছুদিন হলো কোন ভাবেই ওর সাথে যোগাযোগ করতে পারছিনা, আপনার এই নাম্বার থেকে একবার ফোন দিয়েছিলো তাই ভাবলাম আপনাকে ফোন দেই যদি কোন খোঁজ পাই।

আমি : যে ছেলেটা তাকে প্রতিদিন বাইকে করে অফিসে দিয়ে যেত আপনি কি সেই।


এবারে যুবকটা পুরাপুরি ভেঙ্গে পড়লো, তার সাথে আমার মূল অংশটা হলো:

ছেলেটা দীর্ঘদিন দেশের বাইরে থেকে পনের লাখ টাকার মত পুঁজি নিয়ে দেশে এসেছিল ব্যাবসা করবে বলে, দেশে আসার কিছু দিন পরেই মৌসুমীর সাথে তার দেখা অতঃপর সম্পর্ক এবং অতঃপর ডেটিং।

ডেটিং আবার নর্মাল ডেটিং না বেশিরভাগ সময় রেন্টে কারের ঝকঝকে গাড়িতে লংড্রাইভে যাওয়া, বিলাস বহুল চায়নিজ রেস্টুরেন্ট ছাড়া মোটেও অন্য কোথাও খেতে বসতোনা মেয়েটি।

নগদ টাকা ছাড়াও বিভিন্ন উপহার উপহার সামগ্রী যার মধ্যে এইচ পি ল্যাপটপ, এক্সপেরিয়া মোবাইল, ডায়মন্ডের নেকলেস উল্ল্যেখ যোগ্য।

সব মিলিয়ে ছেলেটার টাকা প্রায় শেষ, যখন থেকে সে বুঝতে পেরেছে ছেলেটার টাকা ফুরিয়ে আসছে তখন থেকেই আস্তে আসতে সরে পড়তে আরম্ভ করেছে। এখন যোগাযোগ একেবারে বন্ধ।

বাইকে করে কেউ একজন তাকে অফিসে দিয়ে যেত শুনে যা বোঝার বুঝে গেছে সে।

কান্না জড়িত কন্ঠ বলা ছেলেটির শেষ কথাগুলো বড্ড কানে বাজছে " ভাইয়া আমার সব টাকা ওর পিছনে গেছে দুঃখ নাই কিন্ত ও আমার জীবনে ফিরে আসুক আমি আর কিছু চাই না। শত পরিশ্রম করে হলেও আমি ওর চাওয়া পূরণ করবো, শুধু ও যেন না হারায় আমার জীবন থেকে।

দীর্ঘশ্বাস ফেলে সংযোগ বিচ্ছিন্ন করি, এছাড়া আর কি বা করার আছে।

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×