somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্পঃ শেঁকড়

১৩ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজও কি তোমাদের গাঁযে পুঁথির আসর বসে? আলাওলের পদ্মাবতী পড়তে পড়তে আজও কি তোমাদের রাত পোহায়? যমুনায় কি আজও গয়না নৌকা চলে? একজন দাঁড় বায়- আরেকজন ধরে হাল। পুবালী বাতাসের তালে উড়তে থাকে বাদাম। ছৈ এর ভেতরে বসে মিটিমিটি হাসতে হাসতে নতুন বৌ কি নাইওর আসে?

বাকুর মাঝির বড়শিতে আজও কি ধরা পড়ে পাঁচ মণি বাঘার? দূর কি সব চিন্তা করছি-বাকুর মাঝি মরে গেছে সেই কবে গন্ডগোলের বছর? তারপর বাঘারদের সাথে আর কারও সখ্যতা গড়ে উঠে নাই। বাঘাররা যেন পণ করেছে বাকুর মাঝির বড়শি ছাড়া আর কারও বড়শিতে তারা ধরা দিবে না।

আচ্ছা আমাদের গাঁয়ের কলেজ পড়ুয়া দুটো ছেলে-মেয়ে যারা লুকিয়ে রোজ চিঠি আদার-প্রদান করত তারা কি পরে ঘর বাঁধতে পেরেছিলো? লাল পুঁতি -নীল পুঁতি জোড়া দিয়ে গেঁথেছিলো সুখের মালা? নাকি কোনও এক চৈত্রের সন্ধ্যায় মালা ছিঁড়ে পুঁতিগুলো হারিয়ে গেছে বিরাণ পাথারে? না না তা হবে কেন?

আরশাদ সাহেবের চিন্তায় হঠাৎ বাধা আসে। কে যেন তাঁর মাথায় হাত রেখে ইংরেজীতে কি সব জিজ্ঞেস করছে। কিন্তু তাঁর এখন উত্তর দিতে ইচ্ছে করছে না। এখন তিনি ব্যস্ত তাঁর গাঁয়ের খবর নিতে। তাঁর অনেকদিনের পুরাতন বন্ধুর সাথে তাঁর দেখা হয়েছে। তাঁরা এখন মন খুলে কথা বলছেন। কিন্তু মেয়েটার প্রবল ডাকাডাকিতে তিনি একবার চোখ মেললেন। তাকিযে দেখেন ফুটফুটে চেহারার নার্স মেয়েটি। কি পবিত্র চেহারা মেয়েটার! এই মেয়ে গত কয়েকদিন ধরে তাঁর সেবা করে যাচ্ছে। নিজের মেয়েও এতটা করে না।

আরশাদ সাহেব কয়েক যুগ আগে যমুনার পাড় থেকে মিশিগানে এসেছেন। এখানে তাঁর ব্যবসা আছে, বাড়ী আছে, গাড়ী আছে, আমেরিকার পাসপোর্টও আছে। তিনি অবসর নেওয়ার পর তাঁর ছেলে-মেয়েরা মিলে তাঁকে ওল্ড হোমে রেখে আসে। গত কয়েক বছর ধরে তিনি ওল্ড হোমেই থাকেন। কয়েকদিন আগে তাঁর হঠাৎ ব্রেইন ষ্ট্রোক হয়। ওল্ড হোম থেকে তাঁকে নিয়ে আসা হয় এই হাসপাতালে। এখন তিনি আছেন আইসিইউ-তে। আরশাদ সাহেবের খুব গরম লাগছে। তিনি ঘামছেন। নার্স মেয়েটা ডিউটি ডাক্তারকে ডেকে এনেছে। হঠাৎ কে যেন এয়ারকুলারের তাপমাত্রা আরও কমিয়ে দিলো। আহ! কি ঠান্ডা। মনে হচ্ছে চৈত্রের সন্ধ্যায় যমুনা পাড়ের হঠাৎ দমকা বাতাস! তিনি আবারও ডুব দিলেন তাঁর স্বপ্নের ভেতরে।

ঐ যে দুষ্ট ছেলেটা যে কিনা রোজ রাতে তার মায়ের গলায় ঘুম পাড়ানি গান না শুনে ঘুমাতে চাইতো না সেই ছেলেটা এখন কতবড় হয়েছে? আমাদের গাঁয়ের সেই পাগলা কবিটা কি আজও দুঃখের কবিতা লেখে আর মানুষের মন খারাপ করে দেয়? গাঁয়ের হাট কি নিয়মিত বসে? চরের মানুষ কি আজও হাটে দুধ বেচতে আসে? কাওনের ধানের সাথে চরের দুধ মিশিযে মায়ের হাতের ক্ষীর-কতকাল, কত বছর খাওয়া হয় না!

দূরে, অনেক দূরে মন্দ্রসপ্তকে কে যেন গেযে যাচ্ছে মন খারাপ করা কোন গান। গানটা আরশাদ সাহবের কাছে খুবই পরিচিত লাগছে কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছে না। আরশাদ সাহেব বোঝার চেষ্টা করছেন। হঠাৎ তাঁর মনে হলো এটা কোন গান না-এটা হচ্ছে পুঁথি। কিন্তু এটা কোন পুঁথি-পদ্মাবতী? গাজীকালু? সোনাভান? নাকি কালিদাসের কোন পুঁথি? দুর! যা হয় হোক! আরশাদ চৌধুরী আর বোঝার চেষ্টা করছেন না এটা কোন পুঁথি। বাংলার সব পুঁথিই এক। তিনি এখন পুঁথি শোনায় ব্যস্ত।

তপঃ জপঃ জানি নাহি ধ্যান জ্ঞান আর
কবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার।
যে দয়া করিলে মোর এ ভাগ্য উদয়
সেই দয়া হইতে মোরে দেহ পরিচয়।।
..........................................
..........................................
প্রণমিয়া পাটুনি কহিছে জোড় হাতে
আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।
তথাস্থু! বলিয়া দেবী দিলা বর দান
দুধে-ভাতে থাকিবেক তোমার সন্তান।।





সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৯
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×