somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা খুবই ভাগ্যবান যে, আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশটাকে পাকি পশুদের হাত থেকে বাঁচিয়েছে

৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবতে গা গুলিয়ে ওঠে আমাদের দেশটা ২৪ বছর ধরে পাকিস্তানের অংশ ছিল এবং মূলত তারাই আমাদের শাসন করত। বর্তমানে পাকিস্তান মানে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর এক জায়গা যেখানে এমন কোন দিন নেই বোমার আঘাতে কিছু মানুষ মারা যাচ্ছে না। মসজিদ, বাজার, রাজনৈতিক সমাবেশ সবখানে চলছে মানুষ মারার মহোৎসব।
অন্যদিকে চলছে ইসলামীয় নারী নির্যাতন। ধর্ম ও পারিবারিক সম্মান রক্ষার নামে নারীদের উপর চলছে আরবীয় বর্বরতা। নীচের সংবাদটি দেখুন।

ব্যভিচারের অভিযোগে পাকিস্তানে এক নারীর নাক কেটে দিয়েছেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এ অপরাধে তাঁর মাথাও ন্যাড়া করে দেওয়া হয়েছে। পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে।
ওই নারীর নাম আসিয়া বিবি। প্রতিবেশীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভাশুর আনওয়ার, তাঁর স্ত্রী কুলসুম এবং দুই ছেলে ওয়াকাস ও আওয়াইস মিলে তাঁর নাক ও মাথার চুল কেটে দেন।
আসিয়া বিবির এক প্রতিবেশী নিদার বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে প্রায় সাত বছর ধরে বসবাস করছেন আসিয়া। তাঁর স্বামী কাজ করেন মুলতানে। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে খুব কম সময়ই সাক্ষাৎ হয়। এ সুযোগে আসিয়ার ওপর প্রায়ই নির্যাতন চালাতেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর আসিয়াকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। সেখানে তিন দিন গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন তিনি। পরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে।
আসিয়া বলেছেন, ‘তারা আমাকে ঘরে আটকে রেখে পিটিয়েছে। আমাকে ঠিকমতো খাবারও দেয়নি। আমার শরীর থেকে এখনো রক্ত ঝরছে।’
পুলিশ কর্মকর্তারা বলেন, আসিয়াকে উদ্ধার করার সময় তাঁর অবস্থা ছিল খুবই শোচনীয়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, বড় ধরনের সংক্রমণ থেকে তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। মেডিকেল সুপারিনটেনডেন্ট আজম শেখ বলেন, ‘ঘটনার তিন দিনেও চিকিৎসা না হওয়ায় ক্ষতস্থানে কোনো সংক্রমণ না ঘটায় আমরা বিস্মিত।’ তিনি বলেন, আসিয়ার চিকিৎসা চলছে। আশা করা হচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি।
বর্বরোচিত এ ঘটনায় মোটেও অনুতপ্ত নন আসিয়ার শ্বশুরবাড়ির লোকজন। তাঁর ভাশুর আনওয়ার বলেন, ‘প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে। আমরা তাকে হাতেনাতে ধরেছি এবং এর শাস্তি দিয়েছি। সে যা অপরাধ করেছে, তার উপযুক্ত শাস্তিই দেওয়া হয়েছে।’ টাইমস অব ইন্ডিয়া।

সূত্র দৈনিক প্রথম আলো
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×