এখানে আসা বুড়ো মরদগুলো যৌবনবতী হয়ে যায়
অবিশ্বাস্য এক কালবাতাস!
বিগতযৌবনা ভদ্দরমহিলাও চেঁচিয়ে ওঠে তাসের টেবিলে
এক মুখোশের অাড়ালে আরেক মুখোশ
হয়ে ওঠেন তারা রুচিবান প্রজ্ঞাপুরুষ,
কেউবা খুঁজে ফেরেন হারানো সুরের লিরিক।
হাসান ইকবাল
২২ ডিসেম্বর ২০১৭
ধানমণ্ডি, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



