somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি কাহ্নপা : নেত্রকোনার প্রথম ও আদি কবি

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি কাহ্নপা, জন্ম-আটপাড়া, কৃষ্ঠপুর গ্রাম। জন্ম-আনুমানিক ১০ম শতকে। হাজার বছর আগের বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদ কর্তা। প্রকৃত নাম কৃষ্ণাচার্য পাদ, অপভ্রংশে হয়েছে কাহ্নপা। ড. মুহম্মদ শহীদুল্লাহ চর্যার কালকেই বাংলা সাহিত্যের উৎপত্তি কাল বলে বর্ণনা করেছেন। তাঁর মতে সিদ্ধাচার্য মীননাথ ওরফে মৎসেন্দ্র নাথই বাংলা সাহিত্যের প্রথম কবি। এবং তিনি প্রমাণ করেন যে মৎসেন্দ্রনাথ ৭ম শতকে জীবিত ছিলেন। কিন্তু মৎস্যেন্দনাথ চর্যাপদের প্রথম কবি হলেও কবি কাহ্নপাই চর্যা পদের প্রথম এবং শ্রেষ্ঠ কবি। কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস গবেষক প্রখ্যাত বৌদ্ধ ধর্মীয় অধ্যক্ষ জিতেন্দ্র লাল বড়ুয়া “নেত্রকোণা: অতীতও বর্তমান” শীর্ষক এক গবেষণা মূলক রচনায় কাহ্নপাকে নেত্রকোণার আটপাড়া উপজেলার কৃষ্ঠপুর গ্রামের সন্তান বলে দাবী করেছেন।

কবি কাহ্নপা রচিত চর্যাপদে ব্যবহুত বিভিন্ন শব্দ এখনও নেত্রকোনার গ্রামাঞ্চলে ব্যাপক প্রচলন। জিতেন বড়ুয়ার দাবীকে যৌক্তিক বলে প্রাতিষ্ঠত করেছে। তবে কেউ তাঁকে তিব্বতি ঐতিহ্যমতে উড়িষ্যার অধিবাসী বলেছেন। বাংলা সাহিত্যের আদিনিদর্শন চর্যাপদের কবি গোষ্ঠীর মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠ। পালরাজ দেব পালের রাজত্বকালে (আনুমানিক ৯০০-৯৫০) তিনি বর্তমান ছিলেন। কাহ্নপাই সম্প্রদায় গতভাবে ব্রাহ্মন ছিলেন, পরে সহজিয়া মতে দীক্ষা নিয়ে সিদ্ধাচার্য, মন্ডলাচার্য ইত্যাদি উপাধিতে ভূষিত হন। পরিণত বয়সে তিনি পাহাড় পুরের সোম বিহারে অবস্থান করতেন। তিনি ছিলেন সোম বিহারের অন্যতম বিখ্যাত আচার্য। তিনি বৌদ্ধ সহজিয়া মতের অনুসারী ছিলেন। নাথ পন্থী যোগী জলন্ধরী পা (বা হাড়িপা) ছিলেন তাঁর গুরু। চর্যাপদের ২৩ জন কবির মধ্যে কাহ্নপার পদ সংখ্যা সর্বাধিক, মোট ১৩টি। এ পর্যন্ত কাহ্নপার ভনিতায় ৭৪ খানি গ্রন্থের নাম জানা গেছে।

অন্যান্য পদ কর্তার মতে কাহ্নপাও সঙ্গীতজ্ঞ ছিলেন। তাঁর প্রত্যেক পদের শীর্ষে রাগ তালের উল্লেখ্য আছে। রূপক প্রতীক সংকেতের ভাষায় রচিত পদ গুলিতে তাঁর কবিত্ব শক্তির পরিচয় পাওয়া যায়। তাঁর কাহ্নপা গীতিকা, যোগরতœমালা, হেবজ্রসাধন, মন্ডল বিধি, হেবজ্রপদ্ধতি ইত্যাদি। এছাড়া অপভ্রংশ ভাষায় লেখা তাঁর একটি “দেহকোষ” আবিষ্কৃত হয়েছে। তাঁর রচিত “হেবজ্র পঞ্জিকা” নামক একখানা পুথি কেমব্রিজ বিশ্ব বিদ্যালয়ের গ্রন্থাগারে রক্ষিত আছে। আলোচনা সাপেক্ষে বলা যায় চর্যাপদ কবি কাহ্নপাই নেত্রকোনার প্রথম ও আদি কবি। তথ্য সূত্রঃ নেত্রকোণা মুখশ্রী, নেত্রকেণা জেলা সমন্বয় পরিষদ ঢাকা।

[হামিদুর রহমান-এর লেখা নতুন পাণ্ডুলিপি "নেত্রকোনার বাউল কবি" থেকে নেয়া।]

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×