এ কোন স্বপ্নের দেশে আজ হয়েছি অতিথি
যেন নববধূর সাজে সেজেছে আজ প্রকৃতি,
যেথায় প্রকৃতির ডাকে, কবিতার খুঁজে
উড়ে আসে এক ঝাঁক কবি।
মন চায় ছুটে যাই ঐ মেঘনার পাড়
যেন সে ডাকে আমায় বার বার।
ঐ মেঘনা পাড়ের কোমল বালুর ছোয়া
আজো আমার মনে দেয় দোলা
কিছুতেই যাবে না ভোলা।
যখন আমি অনির দিকে লুভাতুর দৃষ্টি রেখে
মেঘনার জলে পা ডুবাই,
তখন মন মাতানো হিমেল হাওয়ায়
মাঝি হৃষ্ট মনে পাল উড়ায়।
যখন আমি দু’চোখ উর্ধ্বে তুলি
এতো আয়োজন সকলই ভুলি,
দেখি আকাশের বুকে কে যেন
বসিয়েছে রংয়ের মেলা,
তারই পাশে পাশে ছুটে যায়
সাদা কালো মেঘর ভেলা।
তখন থেকে আমার প্রেমের তালিকায়
যুক্ত হলো আরেকটি নাম
যার নাম প্রকৃতিপ্রেম।
প্রকৃতির এই মনোরম দৃশ্য
আমার চোখের তৃষা কমায় না, বরং বাড়িয়ে দেয়
এই তৃষাতেই যেন আমার মৃত্যু হয় ॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

