somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পায়ের যত্ন নিন এই ৮টি ধাপে

০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের পা দুটি আমাদের কাজের ঘোড়া হিসেবে কাজ করে, কিন্তু সেইভাবে বিবেচনা করলে এই দুটিকে আমরা খুব এ কম সম্মান দিয়ে থাকি।

আমরা যতই একে অবমাননা করে থাকিনা কেন, প্রতিদিন গড়ে এই দুটিকে শত শত টন বল সহ্য করতে হয়। আশা করি আর বলার অপেক্ষা রাখেনা কেন আমাদের শরীরের এই দুটি বিশেষ অঙ্গ বার বার আঘাত প্রাপ্ত হয় বা ব্যাথা হয়ে থাকে।

পায়ের যত্নের জন্য আপনাকে অনেক টাকা দিয়ে স্পা করতে হবেনা, নিয়মিত কয়েক মিনিট ব্যয় করলে, সঠিক ফুটওয়্যার ব্যবহার করলে আপনি পায়ের সমস্যা, থেকে অনেক দূরে থাকতে পারবেন।

এখানে ৮টি বিষয় তুলে ধরা হল যা আপনি প্রাত্তাহিক জীবনে মেনে চলতে পারেন।

১. দৈনিক কাজের শেষে পা দুটিকে ভাল করে ধুতে হবে। শরীর ধোয়ার কাপড় এবং সাবান দিয়ে পা এবং আঙ্গুলগুলোর মাঝেও ভাল মত ধুতে হবে। ধোয়ার পরে পা গুলো ভাল মত মুছে নিতে হবে। অনেকে পায়ের আঙ্গুল এর ভিতরে মুছতে ভুলে যায় বা প্রয়োজন মনে করে না। এটা অত্যন্ত জরুরী। যাদের অ্যাথলেট ফুট, পায়ে দুর্গন্ধ, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এর সমস্যা রয়েছে এই ধোয়া আর মোছাটা তাদের এই ধরনের সমস্যাগুলো কমিয়ে আনবে।

২. আপনি যদি পা ভিজিয়ে রাখতে চান, ইপ্সম লবণ এর কথা ভুলে যান। এটা চামড়া কে শুষ্ক করে ফেলে এবং মেডিকেলি কোন লাভ দেয় না। অন্য সবকিছু ভুলে গিয়ে উষ্ণ গরম পানিতে (চামড়ায় সহ্য হয় এমন) সামান্য তরল সাবান মিশিয়ে নিন। এতে অন্য যে কোন কিছু থেকে অনেক বেশি কাজ দিবে।

৩. পা ধুয়ে মুছে ভাল মত আর্দ্র (ময়েসচারাইজ) করতে হবে। শীতের সময় হয়ত দিনের মধ্যে একাধিকবার করা লাগতে পারে। এ জন্য অনেক দামি কোন লোশান্‌ খুজতে হবেনা। যার ত্বকের জন্য যেটা ভাল সেটা ব্যবহার করলেই হবে।

৪. জুতা পরিবর্তন করে পরুন। একাধিক জুতা ব্যবহার করুন। কারন জুতার ভিতরের বাতাস বের হয়ে শুকাতে সময় লাগে যেটা পায়ের দুর্গন্ধের কারন হয়। জুতার মত মোজাও পরিবর্তন করে পরুন। আপনার পা থেকে বেশি দুর্গন্ধ বের হলে পানিতে ভিনেগার মিশিয়ে পা দুটো ভিজিয়ে রাখুন।

৫. পায়ে যেন জুতার কারনে ব্যাথা না আসে সে বিষয়টা খেয়াল রাখুন। টাইট জুতা আপনার পায়ের জন্য বানিওন, আঙ্গুল বিকৃতি, জয়েন্টে ব্যাথার কারণ হয়ে দাড়াতে পারে।
যদি হাই হিল পরেন খেয়াল করবেন হিল যেন চওড়া, দৃঢ় এবং ২ ইঞ্চি এর বেশি না হয়। জুতার টো বক্সটি যেন চওড়া হয়। ইখিলিস টেন্ডন এর ছোট হয়ে যাওয়া ঠেকাতে হিল এর উচ্চতা পরিবর্তন করে পরুন।

৬. পাতলা হাওয়াই রাবারের স্যান্ডাল (স্পঞ্জ স্যান্ডাল) এবং সম্পূর্ণ ফ্ল্যাট জুতা পায়ের আর্চ সাপোর্ট দেয়না। খালি পায়ে হাঁটলেও যেটা পাওয়া যায়না। পায়ের অ্যানাটমি অনুযায়ী পায়ের আর্চ সাপোর্ট অত্যন্ত জরুরী। বিশেষ করে মেয়েদের ফ্ল্যাট ফিট হওয়ার প্রবণতা বেশি দেখা যায় যা থেকে পায়ের অন্য সমস্যা হতে পারে। সুতরাং পা সুস্থ সবল রাখতে আর্চ সাপোর্ট নেই এমন জুতা কম ব্যবহার করতে হবে।

৭. গর্ভাবস্থা, ডায়াবেটিস, বার্ধক্য এই সব গুলো পায়ের ওপর প্রভাব ফেলে। গর্ভাবস্থায় মহিলাদের চওড়া হিল, আর্চ সাপোর্ট, শক অ্যাবজর্ব থাকে এমন জুতা ব্যবহার করা উচিৎ। গর্ভাবস্থায় ওজন যোগ হওয়ার কারনে পায়ের পরিবর্তন আসতে পারে। এতে জুতার সাইজে ও পরিবর্তন আসতে পারে, এই সময় পায়ের মাপ নিয়ে জুতা নির্বাচন করা উচিৎ।
বার্ধক্যের সময় অনেকেই পায়ের নিচের নরম অংশটা (ফ্যাট প্যাড) হারান। এই সময় ভাল সাপোর্ট যুক্ত নরম জুতা ব্যবহার করা উচিৎ যাতে শক অ্যাবজর্বশন থাকে।
ডায়াবেটিস এর ফলে পায়ের অনেক ধরনের সমস্যা হতে পারে, যা পরবর্তীতে অনেক জটিল হয়ে উঠতে পারে। পায়ের যে কোন সমস্যায় চিকিৎসক এর পাশাপাশি পেডর্থিস্ট এর সাথে আলোচনা করুন যারা আপনার পায়ের সমস্যা অনুযায়ী সঠিক জুতা নির্বাচন এ সহায়তা করবে।

৮. পেডিকিওর করার আগে সতর্কতা অবলম্বন করুন। আপনার পায়ের জন্য ব্যবহৃত টাব এবং যন্ত্রপাতি পরিষ্কার খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে পেডিকিওর করার আগে চিকিৎসক এর পরামর্শ নিন।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্ভে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×