somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন ব্লগারকে গ্রেপ্তারের প্রতিক্রিয়া ॥ ‘সরকার নিজের পায়ে কুড়াল মারছে’

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেটে ‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে তিন ব্লগারকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন ব্লগার, গণমাধ্যম ও মানবাধিকার কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের দাবির প্রেক্ষিতে এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এক ব্লগার বলেছেন, এর মধ্য দিয়ে সরকার ‘নিজের পায়ে কুড়াল মারছে’। ব্লগাররা বলেছেন, এ ধরনের ঘটনা মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।

প্রসঙ্গত, ইন্টারনেটে কথিত ‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে সোমবার রাতে তিন ব্লগারকে আটক করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর সরকারের পক্ষ থেকে মঙ্গলবার বলা হয়েছে, কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেয়া হবে। বিষয়টিকে ‘হতাশাজনক ও আপত্তিকর’ অভিহিত করে ব্লগার আরিফ জেবতিক বলেন, ‘প্রথম কথাটাই হচ্ছে তাদেরকে যেভাবে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হলো এবং দাগি আসামির মতো করে হাজির করা হলো, এটা হতাশাজনক এবং আপত্তিকর।’ এতে করে মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা তার। সরকারের পদক্ষেপকে ‘সুস্থ মত প্রকাশের ওপর চূড়ান্ত পদক্ষেপ’ হিসেবে দেখছেন ব্লগার অমি রহমান পিয়াল। এর মাধ্যমে কার হাতকে শক্তিশালী করা হচ্ছে, এ প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বিকল্প ধারার এই চর্চাটা ছিল বলেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এমন একটা বড় আন্দোলন গড়ে উঠতে পেরেছে। এখন এইসব কর্মকাণ্ডের মাধ্যমে সেই আন্দোলনের উৎসমুখ বন্ধ করা হচ্ছে।’ বিষয়টিকে সরকারের একটি ‘অদূরদর্শী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন তিনি। একইসঙ্গে এই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্লগারদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ, ব্লগারদের বাসা তল্লাশি এবং হয়রানিরও নিন্দা জানান তিনি।

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ গ্রেপ্তারের বিষয়টিকে দেখছেন ‘মৌলবাদী অপশক্তির সঙ্গে আপস’ হিসেবে। বাকী বিল্লাহ বলেন, ‘এই ঘটনার মধ্য দিয়েই আপসের বিষয়টি পরিষ্কার হয়েছে। আর আপসের এই বিষয়টি খুবই আশঙ্কাজনক।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক ব্লগারদের গ্রেপ্তারের নিন্দা জানানোর পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে লেখালেখির পরামর্শ দেন। তিনি বলেন, ‘সবারই উচিত দায়িত্বশীলতার সাথে লেখালেখি করা। তার মানে এই নয় যে সরকার হেফাজতে ইসলামের মতোই ধার্মিক হয়ে উঠবে।’ আর অভিযোগ প্রমাণের আগেই গণমাধ্যমের সামনে অভিযুক্তদের হাজির করাটাকে র‌্যাব-পুলিশের ‘অতি উৎসাহী মনোভাবের কারণেই’ ঘটেছে বলে মনে করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ব্লগে ধর্মীয় উস্কানিমূলক লেখা প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, ‘এক্ষেত্রে সত্যিই যদি এরকম কেউ করে থাকে তার জন্য তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া যেতে পারে। কিন্তু শাহবাগের চলমান আন্দোলন নিয়ে যে রকম প্রচারণা চালানো হচ্ছে সেক্ষেত্রে কোনো ধরণের উদ্দেশ্যমুলক কিংবা আক্রমণাÍক জায়গা থেকে এটা করা হচ্ছে কি না এসব বিষয়গুলো বিচেনায় রাখতে হবে।’ এ প্রসঙ্গে ফেইসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি রামুর সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি উল্লেখ করেন তিনি।

৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×