somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবুও হরতাল হচ্ছে, হয়তো হরতাল হতেই থাকবে.......

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে হরতাল বিষয়টি একটি পরিচিত বিষয়ে পরিণত হয়েছে। কথায় কথায় হরতাল দেয়া, রাজনৈতিক দলগুলোর একটি ফ্যাশন হয়ে গেছে। এর কারণে শুধু দেশবাসী ক্ষিতর সম্মুখিন হচ্ছে তা নয়, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দূরত্ব বাড়ছে। নষ্ট হচ্ছে ব্যবসায়ীক সর্ম্পক ও সম্ভাবনা। এই তো কয়দিন আগেই চীন থেকে বায়ার দল আমাদের এয়ারপোর্ট থেকে ফিরে গীয়ে 'সরি' লিখে পাঠিয়েছে। এই হরতালের খবর এখন স্থান পাচ্ছে আর্ন্তজাতিক গণমাধ্যমেও। প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে বাংলাদেশের হরতালের খবর, সহিংসতার খবর।

হরতাল এবং হরতালের প্রভাব নিয়ে আল-জাজিরা প্রকাশ করেছে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন। চিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশ করেছে গতকালের হরতালের খবর। এছাড়া পাকিস্তানের ডনে বার্তা সংস্থা এপির বরাতে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন।


আল-জাজিজার বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশে হরতালে পর হরতালের কারণে গ্রামীণ কৃষি ব্যবস্থা এবং কৃষক ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। সিদ্দিকুর ময়েজ নামের পাবনার এক কৃষকের ঘটনা উল্লেখ করে বলা হয়, তিনি ১৯৯৮ সালের বন্যার পর এমন বিধ্ব¯ত্ম অবস্থায় পড়েননি কখনও। চলমান রাজনৈতিক অচলাবস্থার কারণে বিরোধী দলের হরতালের কারণে কৃষকরা উৎপাদিত ফসল বাজারে তুলতে পারছে না। কলা, লিচু, আলু, ডিমসহ অনেক পণ্য তারা বাজারে পাঠাতে পারছে না। ময়েজের মতে, গ্রামের কৃষকরা এখন ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। যে ক্ষতির সম্মুখিন তারা হয়েছেন এটা কাটিয়ে উঠতে ময়েজের মতে, দশ বছর লাগবে।


অন্যদিকে হরতালে রেল লাইন বিকল করে দেয়া এবং ৪০ জন আহতের খবর প্রকাশ করেছে চিনের বার্তা সংস্থা সিনহুয়া। বাংলাদেশের পূর্বাঞ্চলে রেল লাইনচ্যুত এবং সে কারণে প্রায় ৪০ জন আহত হয়েছে উল্লেখ করে সিনহুয়া জানায়, হরতালে দুর্বৃত্তরা রেল লাইন বিকল করে রাখলে এই আহতের ঘটনা ঘটে। রেল পুলিশের সুপারেনটেন্ডেন্ট নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, খুব সকালে ঢাকা থেকে ২৪২ কিলোমিটার দূরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী রেল লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলের ডাকা হরতালের উল্লেখ করে সিনহুয়া জানায়, হরতালের সমর্থনকারীরা হরতালের আগের দিন বিভিন্ন স্থানে গাড়ি পোড়ায়। এছাড়া হরতালের দিন পুলিশের প্রতিরোধ এবং রাবার বুলেট নিক্ষেপের কথাও উল্লেখ করে।


এছাড়া হরতালের খবর প্রকাশ করেছে পাকিস্তানের ডন। হরতালে ৩০ জন আহতের খবর দিয়ে ডন জানায়, বিএনপি এবং তাদের ১৭ টি জোটভুক্ত দল এ হরতালের আহবান করে। বিএনপির গ্রেপ্তারকৃত ১৫০ নেতা কর্মীর মুক্তির দাবিতে এই হরতাল আহবান করা হয় বলেও উল্লেখ করে ডন। হরতালে হাত বোমা ব্যবহার এবং রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনাও উল্লেখ করে তাদের প্রতিবেদনে। হরতাল বাংলাদেশের রাজনৈতিক বিরোধীতার প্রধান মাধ্যম হয়ে উঠছে উল্লেখ করে ডন জানায়, হরতালের পর হরতাল এখন বাংলাদেশের চেনা রীতি হয়ে দাঁড়িয়েছে যেখানে হরতালে কয়েকদিন আগে অšত্মত ৭০ জন নিহত হয়েছে।

হরতালে যানবাহন পোড়ানোতো এখন পুরনো স্টাইল হয়ে গেছে। নতুন স্টাইল হিসেবে দেখা দিয়েছে, আইনশৃঙ্খলাবাহিনীকে আহত করা। আজ হরতালের মধ্যেই দেশের ১৬টি জেলার প্রায় ৩ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছে। না জানি আরো কত কিছু অপেক্ষা করছে আমাদের জন্য এই হরতালে।
তবুও হরতাল হচ্ছে, হয়তো হরতাল হতেই থাকবে। আমাদের এটিকে সহ্য করে নিয়েই বাঁচতে হবে!?
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×