somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুইমাস পূর্ণ হলো গণজাগরণের

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ৫ ফেব্রুয়ারি শাহবাগে শুরু হওয়া গণজাগরণের দুইমাস পূর্তি হলো আজ শুক্রবার। এসময়ের মধ্যে গণজাগরণের লাভ-ক্ষতির হিসেব হয়তো আমরা করবো না। কিন্তু স্পষ্ট একটি সমাপ্তি সুর যে কোনো এক মহল থেকে বাঁজানোর চেষ্টা করা হচ্ছে।

এই দু’মাসে দেশের পরিস্থিতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। গণজাগরণের প্র্রভাব পড়েছে দেশের সর্বস্তরে, সর্বস্তরের মানুষের মধ্যে। নানাভাবে নানা মোড় ঘুরেছে এই আন্দোলন। তাকে কেন্দ্র করে আলোচনা হয়েছে যেমন অপরিসীম পরিসরে, তেমনি সমালোচনাও নেহায়েত কম হয়নি। শাহবাগের গণজাগরণের মাধ্যমে দেশের মানুষ অনন্য এক ইতিহাসের সাক্ষী হয়েছেন। কাদের মোল্লার রায় মেনে না নিতে পেরে শাহবাগে জড়ো হয়েছিলেন বিক্ষুব্ধ তরুণ প্রজন্ম। তাদের সঙ্গে একাত্ম হয়েছেন সব বয়েসী মানুষই।

এ ভাবেই শাহবাগের ছোট্ট পরিসরটি ক্রমান্বয়ে একটি বাংলাদেশ হয়ে ওঠে কিছু সময়ের মধ্যে। লাখ লাখ মানুষ জড়ো হয় শাহবাগে। সবার এক দাবি, এক স্লোগান- ‘ফাঁসি’, ফাঁসি, অনেকেই একে বলেছেন ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’, কেউ বলেছেন, ‘মুক্তিযুদ্ধের অসমাপ্ত’ অধ্যায়ের কাজ শুরু করেছেন তরুণ প্রজন্ম। এখানে একের পর এক কর্মসূচি এসেছে, তার সঙ্গে একাত্মতা জানিয়েছেন দেশের নানা প্রান্তের মানুষ। কখনো নীরবতা পালন, কখনো মোমবাতি প্রজ্জ্বলনে আলোকিত করার চেষ্টা অন্তরাত্মা। এখানে গণস্বাক্ষরে মন খুলে অনেকেই লিখেছেন নিজেদের দাবির কথা।

গণজাগরণ নিয়ে রাজনৈতিক অঙ্গন ছিল আলোচনায় সরগরম। কখনো সরকারের ভূমিকা, কখনো বিরোধীদলের ভূমিকা নিয়ে মানুষ কথা বলেছে সব আড্ডায়। গণমাধ্যমে গণজাগরণের প্রচার হার মানিয়েছে ইতিহাসের অনেক বড় ঘটনাকেও। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, স্লোগানশিল্পী লাকী আক্তার হয়ে ওঠেন দেশের কোটি মানুষের প্রতিনিধি। ইমরান যখন বলেছেন, ‘জয় বাংলা’, প্রবীণরা তার মধ্যে মুক্তিযোদ্ধাদের শক্তিটি দেখেছেন। আর লাকী যখন স্লোগান দেন, ‘রাজাকারের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, তখন নতুন প্রজন্ম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন নিজেদের স্বদেশ কলঙ্কমুক্ত করার মানসে।

গণজাগরণের দু’মাস পূর্তিতে এর মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ফেসবুকে লিখেছেন, ‘‘সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামাত-শিবির নিষিদ্ধের দাবি নিয়ে যে তীব্র গণআন্দোলন সূচিত হয়েছিল পাঁচই ফেব্রুয়ারি, আজ পাঁচই এপ্রিল তার দুইমাস হতে চললো। এর মধ্যেই আমরা হারিয়েছি আমাদের সহযোদ্ধাদের, আন্দোলন সময়ের প্রয়োজনেই নানা মাত্রায় রূপ লাভ করেছে। এখনও অনেক পথ চলার বাকি, এখনও বিজয়ের সূর্যটা বহুদূর।’’ তিনি লিখেছেন, ‘‘মুক্তিযুদ্ধের শাশ্বত চেতনাকে বুকে নিয়ে এ গণআন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাবে আমাদের মানবিক যূথবদ্ধতা। আমাদের সংগ্রাম চলছেই, চলবেই। আরও দৃপ্ত, আরও ব্যাপ্ত, আরও উজ্জ্বল কিন্তু লক্ষ্যে স্থির এ গণজাগরণ মঞ্চের আন্দোলনে আমাদের বিজয়ী হতেই হবে। জয় বাংলা।’’

এদিকে, এই গণজাগরণ নিয়ে তর্কবিতর্ক থাকলেও, ফেব্রুয়ারির ৫ম দিন থেকে বাংলাদেশসহ সারাবিশ্ব এদেশের নতুন প্রজন্মের অবাক করা ঐক্য জাতি দেখেছে বলে মন্তব্য করেছেন আশাবাদী প্রবীণেরা। যারা এই প্রজন্ম নিয়ে হতাশ ছিলেন, আক্ষেপ করতেন, ‘‘এরা কোনো কাজের না, সারাদিন ফেসবুকে পড়ে থাকে’’- তারা অবাক হয়ে দেখেছেন প্রজন্মের শক্তি। সব বয়েসীরা এক হয়েছেন এই জাগরণে। এক স্লোগানে কণ্ঠ মিলিয়েছেন সবাই। ধীরে ধীরে পরিবর্তন এসেছে পরিস্থিতিতে। এখন সেই ভিড় নেই শাহবাগে। সেই চেতনা ছড়িয়ে পড়েছে সবখানে।

তবে মঞ্চ আছে, রয়েছে নিরাপত্তাও। সঙ্গে রয়ে গেছে আন্দোলনকারীদের একাত্মতা!
এ প্রজন্মের তরুণেরা আশাবাদী। তাদের বক্তব্য ‘যত যাই হোক, আন্দোলন সফল হবে, রচিত হবে নতুন ইতিহাস, কলঙ্কমুক্ত হবে জাতি ও দেশ!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×