আদালত অবমানার বিষয়ে বক্তব্য দেয়ায় জামায়াতের দুই কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদকে গ্রেপ্তারের ব্যর্থতা স্বীকার করে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। একই সঙ্গে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম ও নির্বাহী পরিষদের সদস্য আযাদকে গ্রেফতার করা এবং না করার বিষয়ে ১০ এপ্রিলের মধ্যে পুলিশের মহাপরিচালক (আইজিপি) ও ঢাকা মেট্টোপলিটন কমিশনারকে (ডিএমপি) প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
গত ৬ মার্চ জামায়াতের তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নিদের্শ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আদেশের পরে ওই দিন রাতে সেলিম উদ্দিনকে র্যাব গ্রেপ্তার করলেও বাকি দু’জনকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় আইন-শৃংখলা বাহিনী।
উল্লেখ্য, ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেয়ায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ এমপি ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনকে গ্রেফতার করে ২১ মার্চ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




