somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন থেকে সোশ্যাল মিডিয়ার লেখা অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সোশ্যাল মিডিয়ার লেখা অনুমতি ছাড়া প্রকাশে বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে সোশ্যাল মিডিয়ায় দেয়া কোনো মন্তব্য বা লেখা অনুমতি ছাড়া প্রকাশ করা হলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেইসবুক ও ব্লগে ইসলাম নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

একই সঙ্গে ফেইসবুকে জামায়াত-শিবিরপন্থীদের পেইজ হিসাবে পরিচিত ‘বাঁশের কেল্লা’ এবং নিহত রাজীব হায়দারের ছদ্ম নামে ‘প্রচার করা’ ‘নূরানী চাপা সমগ্র’ ব্লগটি বন্ধ করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশনা দিয়েছে কমিটি। এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বা ব্লগে কারো মন্তব্য বা লেখা গণমাধ্যমে প্রকাশ করা হলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া প্রকাশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে এবং ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখের বেশি। ফলে এই নিষাধাজ্ঞার আওতায় আসছে এই বিপুল সংখ্যক ব্যবহারকারী।

এদিকে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো মন্তব্য বা লেখা অনুমতি ছাড়া গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কিনা সে বিষয়ে জানাতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে। আর বাঁশের কেল্লা ও নূরানী চাপা বন্ধ করার নির্দেশনার বিষয়ে কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার বলেন, এগুলো থেকে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হচ্ছে। তাই বন্ধ করার জন্য বিটিআরসিকে নির্দেশনা দেয়া হয়েছে।

ইতোমধ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বেশকিছু ব্লগ ও ফেইসবুক পেইজ বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সাইবার ক্রাইম প্রতিরোধে বিশেষ টিম (বিডি-সিএসআইআরটি)। এছাড়া বিদ্বেষপূর্ণ লেখা লেখির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চার ব্লগারকে, যাদের মুক্তির দাবিতে ইতোমধ্যে ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করেছে কমিউনিটি ব্লগগুলো।

গত ১৩ মার্চ ফেইসবুক ও ব্লগে ইসলাম নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নয় সদস্যের কমিটি করে সরকার। কমিটিতে প্রধানমন্ত্রীর দপ্তর, বিটিআরসি, আইন ও বিচার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি, এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক এবং পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) অতিরিক্ত ডিআইজিকে রাখা হয়েছে।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×