somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহমুদুর রহমান গ্রেফতার ॥ আলোচনা-সমালোচনা দেশ ও আর্ন্তজাতিক মিডিয়ায়

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সকাল ৯টায় রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয় থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর বেলা পৌনে ৩টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তাকে হাজির করে বিভিন্ন মামলায় ৩০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৩টি মামলায় তার ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মাহমুদুর রহমানের গ্রেফতারকে বিএনপি এক চোখে দেখছে। অন্য চোখে দেখছে সরকার। এদিকে গনজাগরণ মঞ্চের আলটিমেটামের মাস খানেক পর তাকে গ্রেফতার করা হয়েছে বলেও বলছেন কেউ কেউ। এই গ্রেফতারের বিষয়ে অনেকেই বক্তব্য রেখেছেন। মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ।
‘মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়া মানবাধিকার লঙ্ঘন’ বলেছেন নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার। (Click This Link)
‘সুনির্দিষ্ট মামলায় মাহমুদুর রহমান গ্রেফতার’ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী (লিংক Click This Link)।
বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ (লিংক Click This Link)।
মাহমুদুর রহমান গ্রেপ্তারের প্রতিক্রিয়াও জানিয়েছ গণজাগরণ মঞ্চ (লিংক Click This Link)।
তবে মাহমুদুর রহমানকে নিয়ে আজ আর্ন্তজাতিক গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করা হয়েছে। এসব মিডিয়ায় ক্ষমতাসীন দলের নেতাদের বরাত দিয়ে বলা হয়েছে, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নীচে এসব উল্লেখ করা হলো:

ওয়াশিংটন পোস্ট:
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রদোহসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশের প্রধান বিরোধী দল সমর্থিত জনপ্রিয় বাংলা পত্রিকা ‘দৈনিক আমার দেশের’ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওয়ালস্ট্রিট জার্নাল:
পত্রিকাটির অনলাইন সংস্করণে বলা হয়, রাষ্ট্রদোহসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশের আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আšত্মর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপি সংলাপ ফাঁসের অভিযোগে রাষ্ট্রদোহ ও সাইবার ক্রাইম এবং ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য প্রকাশ করায় সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আল-জাজিরা:
কাতার ভিত্তিক জনপ্রিয় টিভি চ্যানেল আল-জাজিরার অনলাইন সংস্করণে বলা হয়, সহিংসতায় উস্কানির দেওয়ার অভিযোগে বাংলাদেশের বিরোধী দল সমর্থিত দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে একাত্তর টিভির বরাত দিয়ে বলা হয়, তার বিরুদ্ধে রাষ্ট্রদোহ ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

দ্য স্টেটসম্যান :
ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘দ্য স্টেটসম্যান’ এর অনলাইন সংস্করণে বলা হয়, বাংলাদেশের বিরোধীদল সমর্থিত পত্রিকা ‘দৈনিক আমার দেশের’ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। রাজধানীর তেজগাঁও থানায় দায়ের ৩টি মামলায় এই রিমান্ড মঞ্জুর করে আদালত।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ঢাকার সিএমএম আদালতে ওই ৩টি মামলার তদšত্ম প্রতিবেদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৩০ দিনের রিমান্ডের আবেদন করে। গত বছর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপি সংলাপ ফাঁস করায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সাইবার অপরাধ মামলা করা হয়। এ মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া চলতি বছরের ফেব্রয়ারি ও মার্চে হরতাল ও হরতাল পূর্ব সহিংসতায় উস্কানি ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ এনে দায়ের করা দুটি মামলায় তার আরো ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মামলার শুনানিতে মাহমুদুর রহমান কোনো আইনজীবী নিয়োগ করেন নি। রিমান্ড শুনানিতে তিনি নিজেই লড়াই করেন। এমনকি তিনি জামিনের জন্যও কোনো আবেদন করেননি। তবে ৩টি মামলায় রিমান্ড দেওয়া হলেও তাকে ২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে স্টেটসম্যানের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এশিয়া নিউজ:
‘বাংলাদেশে সরকার বিরোধী পত্রিকার সম্পাদক গ্রেপ্তার’ শিরোনামে এশিয়া নিউজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে ইসলামপন্থী ও ধর্ম নিরপেক্ষ বাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারের ধারাবাহিকতায় সরকার বিরোধী পত্রিকা ‘দৈনিক আমার দেশের’ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদোহের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

গালফ নিউজ:
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দল-বিএনপি ও এর মিত্র জামায়াতে ইসলামের প্রধান মুখপাত্র ‘দৈনিক আমার দেশের’ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ধর্মীয় উত্তেজনায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ‘তদন্তে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়ায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আরো কয়েক সপ্তাহ আগেই গ্রেপ্তার করার কথা ছিল। কিন্তু অভিযোগ তদন্তে পুলিশ একটু সময় নিয়েছে।’

নিউজ২৪:
সরকারের বরাত দিয়ে নিউজ২৪ জানায়, বাংলাদেশের বিরোধী দল সমর্থিত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সাইবার অপরাধ ও ধর্মীয় বিদ্বেষমূলক সংবাদ প্রকাশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বরাত দিয়ে বলা হয়, কারওয়ান বাজারে আমার দেশের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে বলা হয়, গত বছরের ডিসেম্বরে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপি সংলাপ ফাঁস করায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদোহ ও সাইবার অপরাধ এবং ধর্মীয় বিদ্বেষমূলক বিভিন্ন মন্তব্য প্রকাশ করায় ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×