খুব দ্রুত একটি বাস ধেয়ে আসলো। শব্দ করে ব্রেক কষে দাঁড়ানোর আগে বিকট একটি শব্দ হলো। তারপর ছোটাছুটি।
-কি হলো? কী হলো?
-এই মাত্র দূর্ঘটনায় ছোট সোনিয়া (রুপক অর্থে) মারাÍক আহত হলো। মেয়েটি খুব সুন্দর ছিল, উস্ কি ভয়াবহ, আসলে জীবনের কোনো গ্যারান্টি নাই, ড্রাইভার শালারে র্ধ, ট্রাফিক পুলিশ সবগুলো হারামি, ইত্যাদি ইত্যাদি হাজারো সহানুভূতিশীল শব্দ উচ্চারিত হতে লাগলো। এরপর একে একে যে যার মতো চলে গেল। গাড়ি তো আগেই পালিয়ে গেছে। সোনিয়ার মাকে একটি রিকসায় উঠিয়ে দিয়ে অতি উৎসাহী দুয়েক জনও দায়িত্ব শেষ করলো। পরদিন পত্রিকা ভেতরের পাতায় এক কলামের সংবাদ ‘রাজধানীতে সড়ক দূর্ঘটনায় এক শিশু আহত’। কিংবা সড়ক দূর্ঘটনার কমপাইল নিউজের একটি অংশে ঘটণাটি তিন লাইনে স্থান পেল। কিন্তু তিনদিন পর আবারো সংবাদ হলো সোনিয়া। এবার সংবাদের শব্দ সংখ্যা একটু বাড়লো, তবে এক কলামেই। তবে শেষ পাতায় ‘দূর্ঘটনার তিনদিন পর মারা গেল শিশু সোনিয়া’।
সোনিয়া পরিবারের একমাত্র কন্যা ছিল, মায়ের বুক খালি করে দিল ঘাতক বাস, সোনিয়ার মতো অসংখ্য শিশু প্রতিদিন এভাবেই অকালে ঝরে যাচ্ছে সড়ক দূর্ঘটনায়। এরকম অসংখ্য বাক্য লেখা যেত। এভাবেই শেষ হতে পারতো গল্পটা। কিন্তু তা নয়........
দু’বছর যে কোনো কারণে হোক ঠিক সেই স্থানে একটি ওভারব্রিজ হলো। উদ্দেশ্য সবই নিরাপদে রাস্তা পার হবে। সবাই খুব বাহ্বা দিল সরকার এবং উদ্বোধনকারী ঐ নেতাকে।
তার ১৭ দিন পর সেই স্থানে দেখা গেল একজন সার্জেন্ট খুব ঝারি দিচ্ছে এক বয়স্ক লোককে। কাছে গীয়ে অপরাধ জানা গেল। চলন্ত গাড়ির ফাঁক-ফোকর দিয়ে লোকটি রাস্তা পার হয়ে এপারে এসেছে। অল্পের জন্য এ্যাক্সিডেন্ট হয়নি। দেখে সার্জেণ্ট খুব চটেছেন। তখন পাশে দাঁড়ানো এক রিকসাওয়ালা নিজে থেকেই বলল, ‘এখানে একটা ছোট মাইয়া মইরা যাওনের পর এই ব্রিজ হইছে’। মুহুর্তেই লোকটির চোখ ছলছল করে উঠলো। কারণ জিজ্ঞেস করে জানা গেল, তিনি সেই ছোট্ট সোনিয়ার বাবা।
আমরা আওয়ামী লীগকে গালি দেই। বিএনপিকে গালি দেই। জামায়াত, জাতীয় পার্টিকে গালি দেই। সেনাবাহিনীর ক্ষমতাও চাই না। কিন্তু পাঠক আপনাদের কি মনে আছে? ২০০৯ সালের নির্বাচনে ‘না ভোট’-এর সিস্টেম ছিল। কয়জন দিয়েছে?
আমরা আইন চাই, কিন্তু নিজেরা মানি না। আমরা সরকার পরিবর্তন চাই, কিন্তু নিজেরা সঠিক ভোট দেই না। আমরা রাজনীতি ঘৃণা করি, কিন্তু নেতাদের ধরে তদবির করি। আমরা ‘কোনো সুযোগ না পেলে পরিস্কার ব্যক্তি’ পেলে ‘আরে ভাই এটা সবাই নেয়’। নিজের বোনকে কেউ টিজ করলে রক্ত গরম করি, আর অন্য মেয়ে দেখলে রোমিও হয়ে যাই। উপযাজক হয়ে মেয়েদের সাহায্য করি, আর ছেলের বেলায় ‘আরে ভাই মগের মুল্লুক পাইছেন?’।
প্রশ্ন: কেন?
উত্তর: আমরা তো ভাই বাঙ্গালী!
বিশ্বাস করেন ভাই এই কথাটা না আর শুনতে ভাল্লাগে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




