প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ মদিনা সনদ অনুযায়ী চলবে। মদিনা সনদে সব ধর্মীয় গোষ্ঠীর অধিকার যেভাবে সংরক্ষণ হয়েছিল তার আলোকে অসাম্প্রদায়িক দেশ গড়া হবে। তাই নবীজীর(স.)দেখানো পথেই চলবে দেশ।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সরকার নাস্তিকদের মদদ দিচ্ছে, হেফাজতে ইসলামের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী এভাবে তার বক্তব্য ব্যক্ত করেন।
কিন্তু কথা হচ্ছে, একজন প্রধানমন্ত্রী সংবিধানের অধীনে থেকে অন্য সনদের কথা বলতে পারেন? বিষয় দুটি সাংর্ঘষিক নয় যদিও, তবুও আমরা একটি রাষ্ট্রব্যবস্থা, একটি সংবিধানের অধীনে রয়েছি।
পাঠকের আগ্রহের কথা বিবেচনা করে পৃথিবীর প্রথম ‘লিখিত সংবিধান’ মদিনা সনদের বিবরন তুলে ধরা হল …
৬২২ খ্রীস্টাব্দের ২৪শে সেপ্টেম্বর মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) মদিনা নগরীতে হিজরত করেন এবং মদীনায় ইসলামী রাষ্ট্রের প্রথম রাজধানী স্থাপন করেন। এ সময় সেখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়গুলোর মধ্যে ছিল গোষ্ঠীগত হিংসা-বিদ্বেষ। তাই কলহে লিপ্ত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাতৃত্ব্য ও সম্প্রীতি স্থাপন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হযরত মুহাম্মদ (সা
মদীনা সনদের মূল বিষয়বস্তু ছিল …
১. সনদপত্রে স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহ ইসলামী রাষ্ট্রের অধীনে একটি সাধারণ জাতি গঠন করবে।
২.হযরত মুহাম্মদ(স.) ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থাকবেন।
৩. কোন সম্প্রদায় গোপনে কুরাইশদের সাথে কোন প্রকার সন্ধি করতে পারবে না কিংবা মদীনা বা মদীনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কুরাইশদের কোনরুপ সাহায্য-সহযোগীতা করতে পারবে না।
৪. মুসলিম, খ্রীস্টান, ইহুদী, পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। কেউ কারো ধর্মীয় কাজে কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না।
৫. মদিনার উপর যে কোন বহিরাক্রমণ কে রাষ্ট্রের জন্য বিপদ বলে গণ্য করতে হবে। এবং সেই আক্রমণ কে প্রতিরোধ করার জন্য সকল সম্প্রদায়কে এক জোট হয়ে অগ্রসর হতে হবে।
৬. রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা থাকবে।
৭. অসহায় ও দূর্বলকে সর্বাবস্থায় সাহায্য ও রক্ষা করতে হবে।
৮. সকল প্রকার রক্তক্ষয়, হত্যা ও বলাৎকার নিষিদ্ধ করতে হবে এবং মদীনাকে পবিত্র নগরী বলে ঘোষণা করা হবে।
৯. কোন লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিচার করা হবে। তজ্জন্য অপরাধীর সম্প্রদায় কে দায়ী করা যাবে না।
১০. মুসলমান, ইহুদী ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরষ্পর বন্ধুসুলভ আচরণ করবে।
১১. রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির অধিকার থাকবে রাষ্ট্রপ্রধানের এবং তিনি হবেন সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ বিচারক।
১২. মুহাম্মদ (সাঃ) এর অনুমতি ব্যতীত মদীনাবাসীগণ কারও বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না।
১৩. মুসলমানদের কেউ যদি অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তবে সবাই মিলে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করবে। নিজ সন্তান বা আত্নীয় হলেও এ ব্যাপারে তাকে ক্ষমা করা যাবে না।
তথ্যসূত্র : উইকিপিডিয়া
মদীনা সনদ মুসলমানদের সর্বশ্রেষ্ট রাষ্ট্রপরিচালনা পদ্ধতি। এতে সন্দেহ নেই। কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থা চালু করতে হলে তো, গণতন্ত্র বাদ দিতে হবে। আর হেফাজতের দাবির সঙ্গে সঙ্গতি রেখে যদি প্রধানমন্ত্রী এই কথা বলেন, তাহলে বুঝতে হবে আমাদের সামনে আরো কঠিন দিন অপেক্ষা করছে, হয়তো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




