somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফতোয়া দেয়ার অপরাধে হেফাজতের বিচার হবে না কেন?

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট অনেক আগেই ফতোয়া নিষিদ্ধ করেছে। কিন্তু হেফাজতে ইসলাম পর্দা এবং নারী স্বাধীনতা নিয়ে যা বলেছে, অনেকেই তাকে ফতোয়া'র সঙ্গে তুলনা করেছিল। এই যুগেও ফতোয়া! একটি বিস্ময়কর শব্দ। সেই আশংকা সত্যি হলো। হেফাজতের বিরুদ্ধে ফতোয়া দেয়ার অভিযোগ আনলো একটি খোদ ইসলামী সংগঠন। চট্টগ্রামের একটি ইসলামি সংগঠন অভিযোগ তুলেছে, ‌হেফাজতে ইসলাম নারীর পর্দার নামে ‘অতি পর্দা’ আরোপের ফতোয়া দিচ্ছে।' বুধবার ‘আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্ট, চট্টগ্রাম’ নামের এই সংগঠনটি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ এনেছে।
এখন প্রশ্ন, ফতোয়া দেয়ার জন্য হেফাজতের বিচার হতে পারে না?

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা সাইফুর রহমান নিজামীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিরসরাই মস্তান নগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আ ম ম শফিউল আলম শফিনগরী নিজামী। এতে বলা হয়, ‘হেফাজতে ইসলাম আইন-আমল-মাসআলা ফতোয়ার বাড়াবাড়ি করে নারীর পর্দার নামে অতি পর্দা আরোপ করে ফতোয়াবাজী করছে।’ নগরীর ভিআইপি টাওয়ারে সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


লিখিত বক্তব্যে ‘নারী নেতৃত্ব হারাম বা তারা গৃহস্থালী কাজে নিয়োজিত থাকবে’ এমন বিষয় ইসলামে নেই উল্লেখ করে বলা হয়, ‘নারীদের শালীন পোশাক পড়ে পুরুষদের পাশাপাশি সামাজিক, রাষ্ট্রীয় উন্নয়নে ভূমিকা রাখার অধিকার রয়েছে।’


আমরা সাধারণ মানুষ। ৫ ওয়াক্ত নামায পড়তে হয়, রোজা রাখতে হয়, সামর্থ্য থাকলে হজ্ব করতে হয়; মূলত এসব অনুষঙ্গ মেনেই চলি। এর বাইরে যাবতীয় বিষয় নিয়ে আমাদের আমজনতার ভাববার সময় এবং মানসিকতা থাকে না। কিন্তু হেফাজতের মতো ইসলামী কোনো সংগঠন নারীর স্বাধীনতা এবং পর্দা নিয়ে কথা বলে তখন আমাদের চিন্তাই হয়। কিন্তু যখন ইসলামী সমমনা অন্য কোনো সংগঠন একই বিষয়ে ভিন্ন কথা বলে, সাধারণ মানূষের মানসিকতা সাপোর্ট করে এমন কথা বলে, তখন পূর্বের সংগঠনের ওপর কেমন মাথা গরম হতে পারে, বলুন তো!
হেফাজত যদি নারীর স্বাধীনতা এবং পর্দা নিয়ে ফতোয়া ধর্মী কথা বলে, তাহলে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না? স্বাধীন দেশে সাধারণ মানুষের বিশ্বাস, স্বকীয়তা নিয়ে হাসি-তামাশা করার অধিকার কারোরই নেই। হেফাজতেরও নেই।
‘আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্ট, চট্টগ্রাম’ হেফাজতের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, সরকারের দায়িত্ব এই অভিযোগ আমলে নিয়ে দ্রুত এর সত্যতা যাচাই করা। যদি অভিযোগ সত্য হয়, তাহলে বিচারের আওতায় আনা।
কারণ ইসলাম কোনো তামাশার বস্তু নয়।
ইসলামী তরিকত, মাসআলা, বিধান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বস্তু নয়।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×