somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(পরিস্থিতির সামগ্রিক পোর্ষ্টমর্টেম) নিয়ন্ত্রণহীন রাজনৈতিক কর্মকাণ্ডে এলোমেলো শিক্ষা ব্যবস্থা

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক নিয়ন্ত্রণহীন রাজনৈতিক কর্মকাণ্ডে এলোমেলো হয়ে পড়েছে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং বিএনপি, জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের ঘন ঘন হরতালে হুমকির মুখে পড়েছে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে শিক্ষার উচ্চস্তর পর্যন্ত। চলমান পরিস্থিতি সম্পর্কে শিক্ষাবিদরা বলেছেন, ‘শিক্ষা পরিস্থিতি চরম হুমকির মুখে।’ গত কয়েক সপ্তাহে হরতাল, রাজনৈতিক সহিংসতা এবং ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচির কবলে পড়ে ভেঙে পড়ছে কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। স্থবির হয়ে পড়েছে পাঠদান পদ্ধতি। ২০১৩ শিক্ষাবর্ষের ৩ মাসের বেশি সময় অতিবাহিত হলেও স্কুলে ক্লাস হয়েছে মাত্র ২০ থেকে ২৫ দিন। কয়েক দফা পিছিয়েছে এসএসসি এবং চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষা। অস্থিতিশীল পরিস্থিতির ফায়দা নিয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নাটক করে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে অরাজকতা সৃষ্টিকারীরা। বিরোধী দলের হরতালে পরীক্ষাজট সৃষ্টি হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়েও। হরতালের কারণে ফেব্র“য়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ৬টি বর্ষের ১৫টি পরীক্ষা পিছিয়েছে। শঙ্কা বাড়ছে বিদেশে পড়া নিয়েও। এ অবস্থায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসন। এমনকি বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন খোদ শিক্ষা মন্ত্রণালয়ও।

এরই মধ্যে ১ এপ্রিলে শুরু হওয়া এইচএসসির তিন দফায় ১৭টি বিষয়ের পরীক্ষার তারিখ হরতালের কারণে পিছিয়ে দিতে বাধ্য হয়েছে শিক্ষা কর্তৃপক্ষ। এর আগে ফেব্র“য়ারিতে অনুষ্ঠিত এসএসসির ৩৭টি বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হয়েছিল। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ইংলিশ মিডিয়াম ও কিন্ডার গার্টেন স্কুলগুলোতে এপ্রিলের প্রথম সপ্তাহে ‘ফার্স্ট টার্ম’ পরীক্ষা নেয়ার কথা থাকলেও এসব স্কুলে পরীক্ষা শুরু হয়েছে ১৭ এপ্রিল থেকে। যদিও অধিকাংশ স্কুলের শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন ফার্স্ট টার্মের জন্য নির্দেশিত সিলেবাস কোনো প্রতিষ্ঠানই শেষ করতে পারেনি। বাধ্য হয়ে চাপ পড়েছে মায়েদের ওপর। একই অবস্থা ব্রিটিশ ও আমেরিকান স্ট্যান্ডার্ডে পরিচালিত ‘এ’ এবং ‘ও’ লেভেল স্কুলগুলোতেও। সেশন হারানোর ঝুঁকিতে রয়েছে এসব শিক্ষার্থী। ক্যামব্রিজ ও এডক্সেলের সিলেবাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়া ইংরেজি মাধ্যমের ৭ মে থেকে পরীক্ষা শুরুর কথা। চলবে জুনের মাঝামাঝি পর্যন্ত। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতায় পরীক্ষা নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। এমন হলে বাংলাদেশের হাজার হাজার পরীক্ষার্থী সেশন থেকে পিছিয়ে যাবে। পাশাপাশি বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন অভিভাবকরা। কেননা বাতিল হওয়া পরীক্ষায় পরে অংশগ্রহণ করতে চাইলে আবার নিবন্ধন করতে হবে শিক্ষার্থীদের। অভিভাবকরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশে ‘ও’ এবং ‘এ’ লেভেলের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা জানায়, অতীতে রাজনৈতিক দলের হরতালে সহিংসতা, মারামারি ও বোমাবাজি কম হতো। কিন্তু সাম্প্রতিক সময় বিএনপি ও জামায়াত-শিবিরের হরতালে সহিংসতা ও বোমাবাজি অনেক বেশি হচ্ছে। এমনকি কোমলমতি স্কুল ছাত্রছাত্রীরা হরতালকারীদের বাধার মুখে পড়ছে। রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান জানান, জানুয়ারিতে ক্লাস শুরুর পর এই পর্যন্ত গড়ে রাজধানীর সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ২০ থেকে ২৫ দিনের বেশি ক্লাস নেয়া সম্ভব হয়নি। অভিভাবকরা জানান, হরতালে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারে না। শিক্ষকরা কাউকে বঞ্চিত রেখে সিলেবাস শেষ করতে পারছে না। ফলে স্বাভাবিকভাবেই হরতালে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকে।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১৬ এপ্রিল বলেন, ‘হরতালের কারণে চলতি শিক্ষাবর্ষে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা। একবার হরতালের ক্ষতি পুষিয়ে উঠতে উঠতে আবার হরতাল ডাকা হচ্ছে। পরিস্থিতি এমন হয়েছে যে, দু-একটি রাজনৈতিক দলের খাম-খেয়ালিপনার কাছে দেশের লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন জিম্মি হয়ে আছে।’ তিনি বলেন, ‘পরীক্ষা চলাকালে হরতাল না দেয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অনেকবার আহ্বান জানানো হয়েছে। তবুও হরতাল দিয়েই যাচ্ছে একটি বিশেষ গোষ্ঠী।’
এদিকে লাগাতার হরতালের কারণে পরীক্ষা বিলম্বের কারণে ফল ঘোষণায় দেরির আশঙ্কা বাড়ছে। এমন হলে উচ্চশিক্ষাস্তর নিয়ে আরো শঙ্কা বাড়বে। এইচএসসির ফল উচ্চশিক্ষা এবং দেশের বাইরের শিক্ষা সময়কালের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ঠিক সময়ে এইচএসসি স্তর শেষ করতে না পারলে বিদেশের জুন-সেপ্টেম্বর সেশন ধরতে পারবে না উত্তীর্ণরা। এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কারী প্রফেসর তাসলিমা বেগম বলেন, ‘বারবার পরীক্ষার রুটিন পরিবর্তন করলে পরীক্ষার্থীদের মনোযোগ বাধাগ্রস্ত হয়। আমরা নিরুপায় হয়েই রুটিন পরিবর্তন করছি। এরপরও ঘোষিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে আমাদের।’ তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে পরবর্তী ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে পারব আমরা।’ যদিও বিষয়টি সহজ ভাবছেন না অনেকে। আগামী ২২ ও ২৩ তারিখ সম্ভাব্য হরতালের ঘোষণা দেয়া হয়েছে। একই সঙ্গে ১৬ এপ্রিল যুদ্ধাপরাধী বিচার মামলায় অভিযুক্ত কামারুজ্জামান এবং গতকাল গোলাম আযমের মামলার কার্যক্রম শেষ হয়েছে। এ অবস্থায় বিচারের রায় প্রদানের সময় জামায়াত-শিবির আগামী সপ্তাহে আবারো হরতাল এবং নাশকতা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে নতুন করে সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট সবাই।
সামগ্রিক বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর মোহাব্বত খান বলেন, ‘বিশ্বের কোনো দেশে শিক্ষার্থীদের লেখাপড়া ক্ষতি করে রাজনৈতিক কর্মসূচি দেয়ার নজির নেই। এসব কারণে শুধু শিক্ষার্থীদের ক্ষতিই হচ্ছে না, তাদের অন্ধকার ভবিষ্যতের দিকেই ঠেলে দেয়া হচ্ছে।’ হরতাল এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘হরতাল এবং চলমান অস্থিরতায় জনগণের ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, জাতীয় সম্পত্তিও নষ্ট হচ্ছে। আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান সম্ভব সেখানে ধ্বংসাত্মক কর্মসূচি প্রমাণ করে এরা দেশের মঙ্গল চায় না।

তথ্যসূত্র:
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×