somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা-হাসিনা সর্বক্ষেত্রে এমন হতে পারে না! (ছবি সহ)

৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাভারে ধসে পড়া ভবন মালিক ও কারখানা মালিকদের গ্রেপ্তারের দাবিতে ডাকা হরতাল স্থগিত করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। বিএনপির দেয়া বিবৃতিতে বলা হয় “প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে, মানবতার স্বার্থে, জাতীয় এই ট্রাজেডির সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াবার সুযোগ করে দিতে আমরা ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত ঘোষণা করছি।” আগামী বৃহস্পতিবার সারাদেশে এই হরতাল ডাকা হয়েছিল। তার দুদিন আগে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক বিবৃতিতে হরতাল স্থগিতের কথা জানানো হয়। দলটির এই মনোভাবকে আমরা স্বাগত জানাই। কিন্তু অন্যক্ষেত্রগুলোতেও এমন মানসিকতা নিয়ে দলটি এগিয়ে আসুক আমরা এটাও চাই।
আবার দলটিকে হরতাল প্রত্যাহারের আহ্বাণ জানিয়েও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা উদার মনের পরিচয় দিয়েছেন। সাভারে ধ্বংসস্তূপ পরিদর্শনের সময় সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধার কাজ অব্যাহত রাখতে এই হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। দেশে চলমান অন্যান্য সংকট নিরসনের জন্য সংলাপে বসতে কি এরকম করে আহ্বাণ জানানো যায় না?

হরতাল স্থগিতের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি খালেদা জিয়া সাভারের উদ্ধার অভিযান নিয়ে সরকারের পদক্ষেপেরও সমালোচনা করেন। “আমাদের দলের পক্ষ থেকে উদ্ধার ও চিকিৎসা তৎপরতায় ব্যাপকভাবে অংশ নেয়া হয়। কিন্তু সরকার ‘জাতীয় শোকদিবস’ ঘোষণা করেও তা নিজেরা পালন করেনি। সংসদ অধিবেশন স্থগিত করা হয়নি। প্রধানমন্ত্রী তার রাষ্ট্রীয় স্বাভাবিক কর্মকাণ্ড বহাল রেখে ট্রেন উদ্বোধন করেন। সাভার ট্রাজেডির দিনেও রাষ্ট্রপতির শপথগ্রহণের অনুষ্ঠানমালা অব্যাহত রাখা হয়।” শোকের আবহের মধ্যে বিরোধী দলকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর ‘আপত্তিকর’ বক্তব্যের সমালোচনা করে বিরোধী নেতা বলেন, “আমরা তাকে অনুসরণ করবো না।”


সাভারে ধসে পড়া ভবনের মালিক ও কারখানা মালিকদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ভবন ধসে চারশ প্রাণহানির মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের গ্রেপ্তারের দাবিতে সিপিবিও বৃহস্পতিবার হরতালের ঘোষণা দিয়েছিল। তবে বিএনপি-জামায়াত জোটও হরতালের ঘোষণা দিলে তারা কর্মসূচি স্থগিত করে। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল এবং বামপন্থী দলগুলো হরতাল ডাকলে তার সমালোচনা করেন সরকারি দলের নেতারা।


সাভারের সর্বশেষ আপডেট হচ্ছে:
ভবন ধসে চারশ’র বেশি লাশ ইতোমধ্যে উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধ্বংসস্তূপে সপ্তম দিনের উদ্ধার অভিযানে দুটি লাশ উঠে আসে। এই অভিযান আরো চলবে বলে জানানো হয়েছে।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×