somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতের হরতাল। দুর্বলের হাতে চাবুক তুলে দেয়া...

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মতিঝিলের সমাবেশে যৌথবাহিনীর অপারেশনকে ‘গণহত্যা’ উল্লেখ করে, এর প্রতিবাদে আগামী রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। একইসঙ্গে বিএনপি বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোটের ডাকা বুধ ও বৃহস্পতিবারের হরতালে সমর্থন দিয়েছে দলটি।

প্রসঙ্গত, রবিবার অবরোধ শেষে শাপলা চত্বরে সমাবেশে অবস্থান নেয়া হেফাজত কর্মী-সমর্থকদের সরাতে শেষ রাতে অভিযান চালায় যৌথ বাহিনী। পুলিশ হতাহতের ব্যাপারে কোনো বক্তব্য না দিলেও এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে।

কথা হচ্ছে, হেফাজতে ইসলাম যখন প্রথম প্রথম কর্মসূচী দিত, তখন বলতো, তারা অরাজনৈতিক সংগঠন। দাবি আদায়ে অরাজনৈতিক পন্থাতেই তারা থাকবে। কিন্তু ধীরে ধীরে তাদের সেই নীতি ভ্রষ্ট হলো। গত রোববার মতিঝিল-পল্টন-গুলিস্থান এলাকায় তারা জ্বালাও পোড়াও রাজনীতি-ই দেখালো।
এখন হরতাল ডাকছে।

এর আগে শনিবারের সমাবেশে বিএনপি তাদের কর্মসূচীতে সমর্থন দিয়েছিল। তাই হয়তো তারা পরদিন রোববার এমন কিছু করার পরিকল্পনা করেছিল।

রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা মনে পড়ছে। তিনি লিখেছিলেন, দুর্বলের হাতে সবলকে শাসনের দায়িত্ব দেয়া হলে, তা অসহ্য হয়ে যায়। হেফাজত ইসলামকে রাজনৈতিক ভাবে পৃষ্টপোষকতা দিয়ে, হরতাল করতে দিয়ে, দুর্বলের হাতে কি চাবুক তুলে দেয়া হচ্ছে না?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×