somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলিয়াস আলী জীবিত না মৃত?

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী জীবিত না মৃত এই প্রশ্নে তদন্তে নতুন মোড় নিচ্ছে। দীর্ঘ প্রায় দেড় বছর ধরে তার রহস্যেঘেরা অন্তধানের ঘটনা উদ্ধারের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ছোট ভাই আসকির আলী মঙ্গলবার চ্যানেল আই-লন্ডনের স্ট্রেট ডায়ালগ অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামে দমদমের কাছে কোন একটি কারাগারে বন্দী আছেন এ ধরনের দাবি করার পর গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তোলপাড় শুরু হয়েছে।
প্রথম থেকেই সরকার ইলিয়াস আলীর বিষয়ে চুপথাকো নীতি অবলম্বণ করে আসছে। বর্তমান পরিস্থিতিতেও সরকারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। প্রথম থেকেই সরকার, আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান-তৎপরতা, বর্তমান পরিস্থিতিতে সরকারের আবারো চুপ থাকা- সব মিলিয়ে এখনো রহস্য ঘনীভূতই রয়ে গেল, ইলিয়াস আলী কি জীবিত, নাকি মৃত?

পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন, এম ইলিয়াছ আলীর ব্যাপারে পত্রপত্রিকায় প্রকাশিত খবরটির দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এখনও কিছুই জানি না। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত করে উদ্ধারের বিষয়টি অব্যাহত আছে। র‌্যাবের ডিজি মোঃ মোকলেসুর রহমান জানান, নিখোঁজ ইলিয়াছ আলীর বিষয়ে তদন্ত অব্যাহত আছে। ভারতের পশ্চিমবঙ্গে দমদমের কাছে কারাগারে বন্দী থাকার দাবির বিষয়টি নিয়ে আমাদের কিছুই করণীয় নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে খোঁজখবর নিতে হবে।

এম ইলিয়াছ আলীর ছোট ভাই আসকির আলী মঙ্গলবার লন্ডনের চ্যানেল আই-লন্ডনের স্ট্রেট ডায়ালগ অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামে বলেছেন, দেশের একটি পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে, ভারতের দমদমের কাছে একটি কারাগারে বন্দী আছেন এম ইলিয়াস আলী। সরকারকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে তিনি বলেছেন, আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে যে তথ্য রয়েছে তাতে দৃঢ় বিশ্বাস জন্মেছে, ইলিয়াস আলী এখনও জীবিত আছেন। তাঁকে ভারতের দমদমের কাছাকাছি কোন এক কারাগারে বন্দী করে রাখা হয়েছে। যেমন করে কলকাতায় সুখরঞ্জন বালি আছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। আসকির আলী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, এখন পর্যন্ত সর্বস্তরের জনগণ ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফিরে পেতে দেশে-বিদেশে আন্দোলন-সংগ্রাম, বিক্ষোভ অব্যাহত রেখেছেন, সহযোগিতা করছেন। ইনশাআল্লাহ, সবার ঐকান্তিক সহযোগিতায় এবং আল্লাহর রহমতে তার ভাই ইলিয়াস আলীও নিশ্চিত ফিরে আসবেন।
ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদি লুনা গণমাধ্যমকে বলেছেন, ইলিয়াস আলীর ছোট ভাই আকসির আলীও একটি পত্রিকায় প্রকাশিত খবরের সূত্র ধরেই লন্ডনের চ্যানেল আই-লন্ডনের স্ট্রেট ডায়ালগ অনুষ্ঠানে তাঁর জীবিত থাকার ব্যাপারে বক্তব্য দিয়েছে। বিভিন্ন গণমাধ্যম এখন ইলিয়াস আলীকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে দাবি করে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে ইলিয়াস আলী জীবিত আছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগারে ইলিয়াস জীবিত আছেন বলে দাবি করেছেন আসকির আলী। কিন্তু বিভিন্ন গণমাধ্যম এখন ইলিয়াস আলীকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে লুনা বলেন, ইলিয়াস আলী জীবিত আছেন। তিনি ফিরে আসা পর্যন্ত আমরা তাঁর অপেক্ষায় থাকব।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×