somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল যাত্রী হতে যাচ্ছে বাংলাদেশীরা.।!!!

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল যাত্রী হতে যাচ্ছে বাংলাদেশীরা
বলা চলে, একটিমাত্র প্রতিষ্ঠানের দান!

বিশ্বাস হচ্ছে না কথাটা! কথাটা একেবারেই সত্যি। বিলাসবহুল যাত্রীর পাশাপাশি ব্যয়বহুল যাত্রীও হতে যাচ্ছি আমরা। আর এই মহান(!) কাজটি আমাদের জন্য করে দিয়েছেন, বিআরটিসি'র কিছু পকেট ভারি করা কর্মকর্তা, মন্ত্রীর কথা বলবো না, আর কিছু সুবিধাভোগী ব্যবসায়ী।
এবার মূল বিষয়ে আসুন। পহেলা বৈশাখ মানে ১৪ এপ্রিল থেকে ১৮ থেকে ২৬ লাখ টাকা মূল্যের ৪৭টি নতুন গাড়ি রাজধানীতে নামানো হচ্ছে। এ সব গাড়িতে মতিঝিল-আব্দুল্লাহপুর ২২ কিলোমিটারের ভাড়া হবে প্রায় ১ হাজার টাকা! মিরপুর থেকে মতিঝিল ১৬ কিলোমিটার রাস্তার জন্য ভাড়া গুনতে হবে প্রায় ৭শ’ টাকা!
আরো আছে, শুনুন!
নতুন এসব এসি ট্যাক্সিতে উঠলেই দুই কিলোমিটারের জন্য গুনতে হবে ১০০ টাকা। প্রথম পর্যায়ে প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা! প্রতি মিনিটের জন্য অপেক্ষমাণ বিল ৮ টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাড়ায় নামছে এসব ট্যাক্সি, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পক্ষে ব্যবহার সম্ভব হবে না। মূলত উচ্চবিত্তের স্বার্থরক্ষায় নামছে নতুন ট্যাক্সিক্যাব।
আর এ বিষয়ে আমাদের মহামান্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীবাসীর নববর্ষের উপহার হিসেবে পহেলা বৈশাখ থেকে নতুন ৪৭টি ট্যাক্সিক্যাব নামানো হবে।

বিআরটিএর অনুমোদন নিয়ে এসব ট্যাক্সিক্যাব রাস্তায় নামাচ্ছে দুটি বেসরকারী সংস্থা। এর মধ্যে ২৮টি নামাবে সেনাকল্যাণ সংস্থা এবং ১৯টি তমা কনস্ট্রাকশন।
সেনাকল্যাণ সংস্থা নিয়ে কিছু বলার নেই। কিন্তু আলোচনার বিষয় হচ্ছে তমা কনস্ট্রাকশন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হঠাৎ গজিয়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, সরকারের দুই আমলে হাতে নেয়া বড় বড় বেশির ভাগ কাজই করছে এই সংস্থাটি। এদের জনবল, সক্ষমতা সর্ম্পকে কোনো প্রোফাইল শতকরা ৯৯ ভাগ মানুষের জানা নেই। কাজের অভিজ্ঞতাও মাত্র কয়েক বছরের। তাহলে কেমনে কী?

আসলে বিষয়টা অন্য কোথাও! তমা কনস্ট্রাকশনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে প্রতিমন্ত্রী মির্জা আজমের। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মির্জা আজম কাকরাইলে তমা কনস্ট্রাকশনের কার্যালয়ে নিয়মিত বসতেন। আওয়ামী লীগ সরকারের আমলে রেলওয়ে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বেশ কয়েকটি বড় ঠিকাদারি কাজ পায় তমা কনস্ট্রাকশন। রেলের সবচেয়ে বড় প্রকল্প টঙ্গী-ভৈরব বাজার পথে নতুন রেললাইনের কাজ করছে তমা। মৌচাক-মগবাজার-সাতরাস্তা উড়ালসড়কের একটা অংশের কাজও পেয়েছে প্রতিষ্ঠানটি।
সবকিছু ভুলে তমা কনস্ট্রাকশনকে আমরা ধন্যবাদ দিতে পারি, আমাদের পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল যাত্রী বানাতে যাচ্ছেন তারা, তাই। এর বিনিময়ে কিছু লাভ তো উনাদের দরকার। সেই আলোচনায় আমাদের যাওয়া ঠিক হবে কি?
২২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×