somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাল্টে যেতে পারে রাজনীতির গতিপথ।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির গতিপথ যেকোনো সময় পরিবর্তন হয়ে জেতে পারে। আর রাজনীতির দলগুলোর মধ্যে চলে আসতে পারে ভাঙ্গন ও পরিবর্তন। বাংলাদেশের ইতিহাসে দল পরিবর্তন সেটা খুব মামুলী ব্যাপার মাত্র। মুসলিম লীগ থেকে শুরু করে আওয়ামীলীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল ও বিভিন্ন ইসলামীক দল সমূম ও ভাঙ্গন থেকে বাদ যায়নি। যারা মুসলিম লীগের জন্য রাতদিন কাজ করেছেন এবং একনিষ্ঠ কর্মী ছিলেন তাদের অনেকেই পরে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত করেছেন।রাজনীতির নানা জটিলতা ও ঐক্যের বিকাশ ব্যাহত হওয়া আওয়ামীলীগের সভাপতি পদ ত্যাগ করে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) দলের সভাপতি নির্বাচিত হন। যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছের মানুষ ছিলেন।

যারা ১৯৬৯, ১৯৭০ ও মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশে দেশ স্বাধীন করেছেন তাদের মধ্যে অনেকেই ১৯৭২ সালের ৩১অক্টোবর ছাত্রলীগের বিভক্তির কারনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠিত করেন।আর এরাই পরবর্তীতে আওয়ামীলীগ তথা বঙ্গবন্ধুর প্রধান বিরোধী দল হয়েছেন এবং ১৯৭৪ সালের ১৭ মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রায় ৫০ জনের মত মানুষকে হত্যা করেছে ও তারপরে শুরু হয় জাসদের উপর স্টিম রুরাল তখন শাসক দল আওয়ামীলীগ।আর এখন জাসদ হল আওয়ামীলীগের প্রধান অঙ্গ সংগঠন, এটাই রাজনীতির আসল খেলা মনে হয়।

তৎকালীন RAW এর পরিচালক কাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও তাকে হত্যার পরিকল্পনা যারা করছে, তাদের নাম প্রকাশ করেন ও তাদের গতিবিধি সম্পর্কে বঙ্গবন্ধু কে বলেন কিন্তু বঙ্গবন্ধু সেটা কোনভাবে বিশ্বাস করেননি। বঙ্গবন্ধু তাকে বলেন আপনি যাদের নাম বলেছেন তারা হল আমার সন্তানের মত। বঙ্গবন্ধু ও বা বিশ্বাস করবে কিভাবে এরাই ছিল তার খুব কাছের মানুষ।কিন্তু ১৫ আগস্ট তার সামনে এই মানুষ গুলোই একেএকে তার পরিবারের সকলকে ও তাকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর প্রিয় বন্ধু, যার সাথে অনেক বছর কেটেছে বঙ্গবন্ধুর সে খোন্দকার মোশতাক ও বঙ্গবন্ধুকে হত্যার পরে তিনি ভাষণ দিয়েছেন যে, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা হল এদেশের সূর্যসন্তান।

সেনাবাহিনীর প্রধান জেনারেল জিয়াউর রহমান কে সিপাহির একটা অংশ বন্দি করে রেখেছে, তখন জেনারেল জিয়া তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধা কর্নেল তাহেরকে খবর পাঠান তাকে উদ্ধার করার জন্য। কর্নেল তাহের বন্ধুর আহ্বানে তাকে উদ্ধার করেন।এবং জেনারেল জিয়া মুক্তির পর তাহেরকে জড়িয়ে ধরে বলেন বন্ধু তোমার এই উপকার আমি কখনো ভুলবনা। কিন্তু অবাক হওয়ার বিষয় হল জেনারেল জিয়া এই কর্নেল তাহেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন। ক্ষমতার কক্ষপথ যেকোনো সময় পাল্টে যেতে পারে।

আজ যারা লাঠিয়াল বাহিনী কাল হয়তো তারাই শান্তির অগ্রদূত হতে পারে।এই দেশের ইতিহাস দেখলে বুঝা যায়, আওয়ামীলীগের অনেক প্রভাবশালী নেতাকর্মীরা অন্যদলে যোগ দিয়েছে।আবার অন্যদলের নেতাকর্মীরা একই কাজটি করেছে। এই দেশে জাতীয়বাদী ও বাম অাদর্শের নেতাকর্মী গুলো ক্ষমতার জন্য যেকোনো সময় দল পরিবর্তন ও প্রিয় ব্যক্তিকে হত্যা পর্যন্ত করেছে। তাই আজ যারা সামনের কাতারে শ্লোগান দিচ্ছে কাল হয়তো তারাই কলিজার মধ্যে আঘাত করতে পারে।এটাই অস্বাভাবিক কিছুই নয়, ইতিহাস কিন্তু তাই বলে। সর্বশেষ একটা উদাহরণ দিতে চাই, বাংলাদেশের ইতিহাসে এরশাদকে সবছেয়ে বড় স্বৈরশাসক ও বিশ্ব বেহায়া হিসাবে আমরা জানি। তিনি গত ৫ই জানুয়ারির নির্বাচনে আওয়ামীলীগের সাথে যাবেনা এসব কথা বলতেন এবং যদি যান তাহলে লোকে তাকে থুথু দিবে কিন্তু দিনশেষে তিনি আজ প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×