আজ আকাশ ভরা নিঃসঙ্গতায়
বুঝি ফেসবুক-এরও কান্না পায়
মনে এক সমুদ্র প্যসকেল চাপ
তাই কী-বোর্ডেরও মন খারাপ
কি লিখি না লিখি ছাইপাস
আজ শুধু দূঃখ বিলাশ
আজ মোবাইলেও ব্যালেন্স নেই
তুই আমি পুরোনো সেই
কাগজ কলম শুধুই সম্বল
বন্ধু মন খুলে একটু কথা বল
তোর বঙ্গভবন হাতির ঝিল
আমার অনশন ভুখার মিছিল
শহীদ মিনার,সংসদ সব তোকে দিলাম
একটুখানি গনতন্ত্র শুধু আমি নিলাম
মোবাইলে আজ অল্প টপআপ
গুগল,ইয়াহু,টুইট সব প্যাকআপ
বন্ধু আজ চাইছি মাফ
এক হিমালয় নীল নিঃসঙ্গতা
আজ কথা নয় শুধু মৌনতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




