মা চলে গেলেন জীবন নদীর ওপারে
০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা চলে গেলেন জীবন নদীর ওপারে। আমার কাছে পৃথিবীর সব মাকেই এক মনে হয় ।জীবনের কত স্মৃতি জড়িয়ে আছে মায়ের সাথে । ছোট্ট বেলায় মায়ের লম্বা ছড়ানো চুলে মূখ গুঁজে কালো অথৈ ঘুমে জড়িয়ে যেতো চোখ ।কত দিন পর আবার তেমনি মায়ের কোলের মধুর স্পর্শ কল্পনায় শৈশবের অনুভব ।কখন জানিনা চোখের কোন বেয়ে অশ্রু গড়িয়ে গেলো শীর্ণ নদীর ধারায় । গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় মানব জীবনকে সাতটি অধ্যায়ে ভাগ করেছেন। তাঁর লেখা গানে সুর দিয়েছেন সুপর্ণ কান্তি ঘোষ। উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মান্না দের গাওয়া গানগুলো হলো- মা মাগো মা আমি এলাম তোমার কোলে, হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যা, আমি রাজি রাখো বাজি, এসো যৌবন এসো হে বন্ধু, তুমি আর আমি আর আমাদের সন্তান, মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়, আমায় চিনতে কেন পারছ না মা। সাত অধ্যায়ের বর্ণনায় যা বলেছেন তার সংক্ষিপ্ত সার হলো- জন্মের পর আত্মোপলব্ধির ধারায় শিশু গেয়ে ওঠে মা মাগো মা আমি এলাম তোমার কোলে...। একদিন হেঁটে সেই শিশু পৌঁছায় কৈশোরের উচ্ছলতায়। তখন অসম্ভবকে সম্ভব মনে করে, সব অগম্য তার কাছে গম্য। বাজি রেখে একডুবে ভরা নদী পার হয়ে যেতে চায়। উদ্দীপনার উত্তরণ হয় যৌবনের অভিষেকে। অভ্যর্থনা জানিয়ে সুর তোলে ‘এসো যৌবন এসো হে বন্ধু দিন গুনেছি তোমারই জন্য।’ এই উচ্ছাস একদিন ডুবে যায় প্রশান্তির কোন মাধুর্যে। অনুভব করে পৃথিবীতে সে একা নয়। পাশে আরও কেউ আছে। সেই স্বীকৃতিতে সে গেয়ে ওঠে ‘তুমি আর আমি আর আমাদের সন্তান এই আমাদের পৃথিবী...।’ দিন কেটে যায়। একটা সময় সেই মানুষেরই মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়... জীবনের কত কাজ সারা হয়ে গেল আরও কত বাকি রয়ে যায়...।’ তারপর জীবনের শেষ অধ্যায়ে একদিন সেই আনন্দের উৎস মহানন্দের মহাসমুদ্রে এসে একাকার হয়ে শেষ হয়ে যায় মহাকালে। তখন মনে পড়ে হারিয়ে যাওয়া মাকে। ফের সেই মায়ের কোলেই মুখ লুকিয়ে আকুতি জানায় ‘আমায় চিনতে কেন পারছ না মা সবই গেলে ভুলে আমি তোমার অবোধ ছেলে ফিরে এলাম মায়ের কোলে। মায়ের কোলে দীপ জ্বালিয়ে আসে সন্তান। মায়ের দীপের আলোয় আলোকিত হয় ধরিত্রী। পৃথিবীর অনেক কিছু পাল্টে যায়। শুধু পাল্টায় না মায়ের মমতা। সেদিনের মা, আজকের মা, ভবিষ্যতের মা সকল মায়ের মমত্বই একই সুতায় গাঁথা। মায়ের প্রতি অপার শ্রদ্ধা ও পরম মমতাই এগিয়ে নিয়ে যায় ধরিত্রীকে.....।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুনরবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন