আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে
দিবারাত্রী গভীর গবেষণায় মগ্ন
হে গণতন্ত্রের ফেরীওয়ালা
সংবাদ শিকারিরা যখন তোমাদের নাকে মূখে
মাইক্রোফোন গুঁজে দিয়ে জানতে চায়
বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কি
তোমরা তৃপ্তীর ঢেঁকুর তুলে মনে মনে বলো ইউরেকা !
আর মূখে বলো আমাদের বেশী ঘাঁটিওনা বাপু
তাহলে তোমাদের লিবিয়ার মত গণতন্ত্র এনে দেবো
যে গণতন্ত্র আরব বসন্তে ভেসে গিযে
তিউনিসিয়ার পথেপথে মুখ লুকিয়ে কাঁদে
সিরিয়ার মৃত্যুপুরীতে মাথাকুটে মরে
যে গণতন্ত্র ইরাকের ধ্বংসস্তুপে চাপা পড়ে
মূমুর্ষ অবস বিকলাঙ্গ
যে গণতন্ত্রের গণেশ উল্টে
সামরিক আবর্তে হাবুডুবু খাচ্ছে মিশর
যে গণতন্ত্রের রক্তোচ্ছাসে ভেসে গেছে আফগানিস্তান
দোহাই আমাদের ছেড়ে দাও
পৃথিবীর দেশেদেশে গণতন্ত্র কায়েমের
যে মহান ব্রত তোমরা গ্রহন করেছো
তা থেকে আমাদের রেহাই দাও
প্লিজ রাতবিরাতে কানের কাছে বিড়বিড় করো না
কী আমাদের বলতে হবে কী আমাদের করতে হবে
প্রাচীন সম্রাটের মোহর বিলানোর ভঙ্গিতে
যে আইডিয়োলজি তোমরা বিলাচ্ছো
তাতে তোমাদের আপাদমস্তক ডুবে যাচ্ছে হীনম্মন্যতায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






